মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
Headline :
সাঘাটায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারি গ্রেফতার। মশক নিধনে ডিএসসিসির মাসব্যাপী বিশেষ ‘ক্রাশ প্রোগ্রাম’ শুরু; থাকছে চার স্তরের তদারকি ঢাকা, ১ মার্চ ২০২৬ রবিবার। ভোলাহাট সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১। তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা। রমজানকে ঘিরে উলিপুরে ব্যাপক বাজার মনিটরিং: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা, সতর্কবার্তা প্রশাসনের। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত। জাতীয় সংসদের হুইপ হলেন খুলনা-৩ আসনের এমপি রকিবুল ইসলাম বকুল। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু তেরখাদায়’খাল খনন উদ্বোধনে এমপি হেলাল। মিডিয়র স্টিকার লাগিয়ে নরসিংদীর শিবপুরে গরু চুরি। মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত।

চট্টগ্রামে ১০ লক্ষ টাকা মূল্যের মালামাল উদ্ধার!

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে : / ২৫ Time View
Update : রবিবার, ২০ জুলাই, ২০২৫

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

চট্টগ্রামের ভাটিয়ারীতে বাণিজ্যিক জাহাজ হতে চোরাইকৃত প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের মালামাল উদ্ধার করেছে কোস্ট গার্ড।শনিবার ১৯ জুলাই দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৯ জুলাই শনিবার ভোর ৪টায় কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী কর্তৃক চট্টগ্রামের সীতাকুন্ড থানাধীন ভাটিয়ারী ইউনিয়নের তাবাকু খাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুনঃ পাঁচবিবি প্রাণিসম্পদের জমি দখলমুক্ত করলেন এসি ল্যান্ড

অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে আভিযানিক দল কর্তৃক বোটটিকে থামার সংকেত দিলে বোটে অবস্থানরত সকল চোর বোট রেখে দ্রুত গতিতে তীরের দিকে পালিয়ে যায়।

পরবর্তীতে উক্ত বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১০ লক্ষ ১৬ হাজার টাকা মূল্যের ৮৪০ লিটার পেইন্ট, ১৬০ লিটার লুব ওয়েল, ১৮৭ কেজি গ্রিজ ও ৩০০ মিটার ইলেকট্রিক ক্যাবল জব্দ করা হয়।

জব্দকৃত চোরাই মালামাল যথাযথ বাণিজ্যিক জাহাজে হস্তান্তর এবং অন্যান্য আলামতের আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category