মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
Headline :
নির্বাচন পর্যবেক্ষণে রেমিটেন্স যোদ্ধাদের অবমূল্যায়নের প্রতিবাদ বিএনপিকে সরকার গঠনের সুযোগ দিলে দেশ ও জনগণের কল্যাণে কাজ করবে সৈয়দ রাশেদুজ্জামান অপু মিয়া,ও মোঃ আব্দুর রহিম। ধানের শীষের পক্ষে প্রতিটি দোরগোড়ায় ভোট চাইছেন তারেক জিয়া প্রজন্ম দলের প্রধান পৃষ্ঠপোষক। আদালত অবমাননার অভিযোগ! হ্নীলা উলুচামরী কোনাপাড়ায় দু’গ্রুপের তুমুল গোলাগুলি, আজম সরকার গুলিবিদ্ধ শোক সংবাদ: অন্ত:জেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতা আব্দুল কাফি আর নেই গাইবান্ধা-৫ আসনে ত্রিমুখী লড়াই, ভোটের মাঠে তিন প্রার্থীই আলোচনার শীর্ষে নির্বাচন ঘিরে রাজবাড়ীতে আনসার–ভিডিপির প্রস্তুতি সমাবেশ চট্টগ্রামের মিরসরাইর নয়াটিলা মাজার শরীফে গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের পরিবেশ উন্নয়নে বিশেষ কর্মসূচি বিপিডিএ টেলিমেডিসিন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

চট্টগ্রামের মিরসরাইর নয়াটিলা মাজার শরীফে গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের পরিবেশ উন্নয়নে বিশেষ কর্মসূচি

Reporter Name / ৭ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ, জলবায়ু, কৃষি ও সেবামূলক সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স ও অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের আয়োজনে চট্টগ্রাম জেলা প্রশাসন, মিরসরাই উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম ও বন বিভাগ, চট্টগ্রামের সার্বিক সহযোগিতায় গত ৭ ফেব্রুয়ারি, শনিবার, বিকাল ৩ টায় মিরসরাই উপজেলাধীন করেরহাট ইউনিয়নের নয়াটিলা মাজার শরীফ প্রাঙ্গণে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান ও পরিবেশ উন্নয়ন-সংরক্ষণে বিভিন্ন ধরনের ফুলের চারা রোপণ করা হয়।
এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভা গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য সচিব ও পরিবেশ সংগঠক স. ম. জিয়াউর রহমানের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়াটিলা মাজার শরীফের সাজ্জাদানশীন, নয়াটিলা মাজার শরীফ আশেকানে মজলিস বাংলাদেশের চেয়ারম্যান ও সুফি গবেষক সৈয়দ মোহাম্মদ সরোয়ার উদ্দিন (ম.জি.আ)।
এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবী নুরুল আমিন, আব্দুল হালিম, নুরুল হুদা চৌধুরী, আব্দুল খালেক, গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য (মিডিয়া ও কমিউনিকেশন) নজিব চৌধুরী, সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি) ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, সদস্য (অর্থ ও হিসাব) আকতার হোসেন শাকিল, স্থানীয় মুরুব্বি আব্দুর রহিম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় ও সংরক্ষণে গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স বৃহত্তর চট্টগ্রামে যেভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে, তা আমাদের সমাজের জন্য মানবিক ও উজ্জ্বল দৃষ্টান্ত। সকলে তাদের পাশে দাঁড়িয়ে চট্টগ্রামকে সবুজ নগরীতে পরিণত করতে সহযোগী হিসেবে এগিয়ে আসলে চট্টগ্রামের বিপর্যস্ত পরিবেশ সংরক্ষণ করা সম্ভব।
বক্তারা আরো বলেন, গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স পুরো বৃহত্তর চট্টগ্রামজুড়ে প্রিয় নবী করিম (স.)’র পছন্দনীয় ও ভালোবাসার বৃক্ষ খেজুর গাছ রোপণ করে তারা একদিকে সওয়াবের কাজ করছে, পাশাপাশি তারা সবুজায়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ দরবার শরীফ প্রাঙ্গণে বিভিন্ন ধরনের ফুলের চারা রোপণ করা হয় এবং স্থানীয় জনসাধারণের মাঝে শতাধিক চারা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category