বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
Headline :
সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার এমপি মিলন দিনাজপুরে উদ্ধার হওয়া ৩২ কেজি ওজনের প্রাচীন বিষ্ণুমূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন

গ্র্যান্ড ফাইনালে বান্দরবান সদর চ্যাম্পিয়ন

Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

গ্র্যান্ড ফাইনালে বান্দরবান সদর চ্যাম্পিয়ন

শহিদুল ইসলাম বান্দরবান জেলা প্রতিনিধি

উৎসবমুখর পরিবেশ, তীব্র প্রতিদ্বন্দ্বিতা আর দর্শকদের উচ্ছ্বাসের মধ্য দিয়ে সফলভাবে শেষ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের পৃষ্ঠপোষকতা ও সার্বিক সহযোগিতায় আয়োজিত ‘সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬’।
রোববার (৪ অক্টোবর) অনুষ্ঠিত টুর্নামেন্টের বহুল প্রতীক্ষিত গ্র্যান্ড ফাইনালে পুরুষ বিভাগে বান্দরবান সদর উপজেলা দল ১–০ গোলে আলীকদম উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই ম্যাচে দুই দলের খেলোয়াড়রা দারুণ ক্রীড়া নৈপুণ্য ও ক্রীড়াসুলভ মনোভাবের পরিচয় দেন। শেষ পর্যন্ত এক গোলের ব্যবধানেই শিরোপা নিশ্চিত করে বান্দরবান সদর।
টুর্নামেন্টের নারী বিভাগের গ্র্যান্ড ফাইনালে থানচি উপজেলা নারী দল চ্যাম্পিয়ন এবং বান্দরবান সদর উপজেলা নারী দল রানার্সআপ হয়েছে।

অন্যদিকে পুরুষ বিভাগে বান্দরবান সদর উপজেলা পুরুষ দল চ্যাম্পিয়ন এবং আলীকদম উপজেলা পুরুষ দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

নারী ও পুরুষ বিভাগের প্রতিটি ম্যাচে খেলোয়াড়দের অসাধারণ নৈপুণ্য, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই এবং দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো টুর্নামেন্টকে প্রাণবন্ত করে তোলে।

গ্র্যান্ড ফাইনাল ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি, রিজিয়ন কমান্ডার, বান্দরবান রিজিয়ন ও কমান্ডার, ৬৯ পদাতিক ব্রিগেড।


More News Of This Category