রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

গোমস্তাপুরে ফেক আইডি ও তার অনুসারীর বিরুদ্ধে অভিযোগ করায় সাংবাদিকের নামে মিথ্যা এজাহার মনিরুলের শাস্তির দাবি সাংবাদিক সমাজের

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: 
Update : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নামে ফেক আইডি খুলে সাংবাদিকদের ছবিসহ বিভিন্ন মান হানিকর পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ান।

এবং সেই আইডি বিভ্রান্ত মুলক পোস্টগুলো শেয়ার কমেন্ট, ও বিভিন্ন জনকে মেনশন সহ, ওই আইডির বিরুদ্ধে কেউ কমেন্ট করলে তাকে ফোন দিয়ে হুমকি দেন Monirul Islam ফেক আইডির অনুসারী। এতে সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। এতে সাংবাদিকদের পেশাগত সততা নিয়ে প্রশ্ন তোলা হয় এবং তাদের মানহানি করার চেষ্টা করা হয়।

এ ঘটনায় গোমস্তাপুরের সাংবাদিকরা জানান, ব্যক্তিগত ছবি ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো শুধু সাংবাদিকতার মর্যাদা ক্ষুণ্ন করছে না, বরং সাধারণ মানুষের মাঝেও ভুল বার্তা ছড়িয়ে দিচ্ছে। তারা বলেন, সাংবাদিকতা একটি সৎ ও পেশাদারিত্বপূর্ণ পেশা। অথচ এ ধরনের পোস্টের মাধ্যমে পেশাজীবীদের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে।

উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ জানান সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের কর্মকাণ্ড অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়। তিনি পোস্টদাতা ও তার সাথে জড়িত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

আরও পড়ুনঃ একজন দায়িত্বশীল ব্যক্তির কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কর্তব্যনিষ্ঠা, জ্ঞান ও দক্ষতা থাকা, আল্লাহভীরুতা ও সততা বজায় রাখা, পরিশ্রমী ও কর্মঠ হওয়া,

গোমস্তাপুরের সাংবাদিক সমাজ একযোগে বলেন, “পেশাগত সততা ও মান রক্ষায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন প্রচার রোধ করা জরুরি। সাংবাদিকদের নামে বিভ্রান্তি ছড়িয়ে ব্যক্তিগত আক্রমণ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

এদিকে, মনগড়া এজাহার দেওয়াসহ ফেক আইডি ও তার অনুসারী মনিরুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্থানীয় সাংবাদিক সমাজ।

এ বিষয়ে গোমস্তাপুর অফিসার ইনচার্জ(ওসি) ওয়াদূদ আলম জানান একজন অফিসার কে দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


More News Of This Category