বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

গোপালগঞ্জের সন্তান ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম,,৷

Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

গোপালগঞ্জের সন্তান ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম,,৷
মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক দৈনিক বাংলার সংবাদ সিনিয়র স্টাফ রিপোটার,,,
ঢাকা জেলার প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পাওয়া ফরিদা খানম গোপালগঞ্জের সন্তান। তিনি প্রশাসন ক্যাডারের ২৫তম বিসিএস কর্মকর্তা।

ডিসি ফরিদা খানম গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মরহুম মো. মতিউর রহমান জাফরিন ছিলেন একজন শিক্ষক ও ইসলামী চিন্তাবিদ এবং মা রিজিয়া বেগম একজন গৃহিণী।

শিক্ষাজীবন:

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। এর আগে ঢাকা বোর্ডের অধীনে ১৯৯২ সালে এসএসসি এবং ১৯৯৪ সালে এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন।

ক্যাডার ও প্রথম নিয়োেগ

বিশেষ ক্যাডার: তিনি ২৫তম বিসিএস (প্রশাসন)
ক্যাডারের একজন সদস্য।

প্রথম নিয়োগ:

বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ২০০৬ সালের ২১ আগস্ট তিনি তাঁর চাকরি জীবন শুরু করেন। তাঁর প্রথম পদায়ন হয়েছিল রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে।

প্রথম নিয়োগের পর তিনি দেশের বিভিন্ন জেলায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে মাঠপর্যায়ে সাধারণ মানুষের সেবায় নিয়োজিত ছিলেন।

মাঠ প্রশাসনের বিভিন্ন জেলা: চাকরি জীবনে তিনি রাজশাহী ছাড়াও রংপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ও অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

চট্টগ্রামের প্রথম নারী ডিসি (ইতিহাস সৃষ্টি):

ঢাকা জেলার দায়িত্ব পাওয়ার আগে তিনি চট্টগ্রামের ২৫২ বছরের ইতিহাসে প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিযুক্ত হয়ে ইতিহাস গড়েন। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে তিনি চট্টগ্রামের ডিসি হিসেবে দায়িত্ব নেন এবং প্রায় এক বছর সেখানে কর্মরত ছিলেন।

মন্ত্রণালয়ে পদায়ন:

চট্টগ্রাম জেলা প্রশাসকের দায়িত্ব পালন শেষে তিনি সচিবালয়ে বদলি হন। ঢাকা জেলার ডিসি হওয়ার ঠিক আগ পর্যন্ত তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

ঐতিহাসিক নিয়োগ:

২০২৬ সালের ২২ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে ঢাকা জেলার প্রথম নারী ডিসি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

বর্তমান দায়িত্ব:

বর্তমানে তিনি ঢাকা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট (ডিসি) হিসেবে রাজধানী ও এর আশেপাশের উপজেলার আইন-শৃঙ্খলা, ভূমি প্রশাসন ও উন্নয়ন কর্মকাণ্ডের নেতৃত্ব দিচ্ছেন।

ছদ্মবেশে অনিয়ম ও দুর্নীতি বিরোধী অভিযান:

সম্প্রতি (২০২৬ সালের ২৮ সেপ্টেম্বর) তিনি সম্পূর্ণ পরিচয় গোপন করে, বোরকা ও ফেস মাস্ক পরে একজন সাধারণ সেবাগ্রহীতার ছদ্মবেশে ঢাকার উত্তরখান ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে যান। সাধারণ মানুষের ভোগান্তি ও ভেতরের অনিয়ম সরাসরি প্রত্যক্ষ করার জন্য তাঁর এই সাহসী পদক্ষেপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসিত হয়।

কোন বিষয় সংশোধনী থাকলে অবশ্যই জানাবেন সেটা সংশোধন করা হবে।


More News Of This Category