গাবতলীতে পৌর ছাত্রদেলর সম্পাদক তাসকিনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
আরাফাত রহমান, (বগুড়া)
বগুড়ার গাবতলী ফাযিল মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটনের দিকনির্দেশনায় এবং পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাদ রহমান তাসকিনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, আল আমিন মোর্শেদ লিমন, পৌর ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম লুকু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহমান লিমন, যুবদলের সাবেক সদস্য আব্দুল হালিম, পৌর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাহাদ হাসানসহ ছাত্রদল নেতা মেজবাহ, সিয়াম, কাবিদুল, আবু হুরায়রা, শাহী, আবির, দুখু ও রিগান। এ সময় গাবতলী ফাযিল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
রাহাদ রহমান তাসকিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ একটি সময়োপযোগী ও জনকল্যাণমূলক কর্মসূচি। পরিবেশের ভারসাম্য রক্ষায় তাঁর এই দূরদর্শী উদ্যোগ প্রশংসনীয়। বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটনের দিকনির্দেশনায় আমরা এ কর্মসূচিকে তৃণমূল পর্যায়ে বাস্তবায়ন করতে কাজ করে যাচ্ছি। তাঁর নেতৃত্ব ও সহযোগিতা আমাদের এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রমে আরও উৎসাহিত করছে। ভবিষ্যতেও সাধারণ মানুষকে সম্পৃক্ত করে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখা হবে।
Rahad Rahman Taskin
#গাবতলী #বৃক্ষরোপণ #বিএনপি #ছাত্রদল