রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ শরীফের ব্যবস্থাপনায় ৫দিন ব্যাপী শোহাদা-ই কারবালা মাহফিলের ১ম দিবসে বক্তারা- সত্যকে বাস্তব দৃষ্টিভঙ্গি দিয়ে উপলব্ধি করাই কারবালার শিক্ষা

Update : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধিঃ

আজ ১ জুলাই মঙ্গলবার বাদ আছর থেকে ঐতিহ্যবাহী গাউসিয়া হক ভাণ্ডারীর (হামজার বাগ বিবিরহাট) সংলগ্ন মাদরাসা-ই শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর মিলনায়নে প্রতি বছরের ন্যায় ধারাবাহিক ভাবে এইবারো শোহাদা-ই কারবালা উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় ৫দিন ব্যাপী শোহাদা-ই কারবালার প্রথম দিনে দেশ বরেন্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন হাটহাজারী জিয়া উলুম কামিল মাদরাস প্রভাষক মাওলানা আরিফুল মোস্তফা। বক্তারা বলেন কুরআন ও সুন্নাহর আলোকে আহলে বাইতে রাসুল (সাঃ) গনকে ভালবাসা হচ্ছে ঈমানের পূর্ব শর্ত।

আরও পড়ুনঃ অবিলম্বে, ৪৪তম বিসিএস এর চূড়ান্ত ফলাফল বাতিল করা হউক

তাই কারবালার প্রকৃত শিক্ষা হচ্ছে অন্ধ বিশ্বাসের নাম ধর্ম নয় সত্যকে বাস্তব দৃষ্টিভঙ্গি দিয়ে উপলব্ধির করার নামই হচ্ছে ধর্ম। আলোচক ছিলেন মাদরাসা-এ গাউসুল আযম-মাইজভাণ্ডারী উপাধ্যক্ষ মাওলানা মাঈনুদ্দীন মাইজভাণ্ডারী।

সভায় সভাপতিত্ব করেন শেখ মোকশেদুর রহমান দুলাল, সদস্য মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ও উপদেষ্টা শোহাদা-ই কারবালা উদযাপন পরিষদ। উপস্থাপনায় ছিলেন সৈয়দ আবু আহমদ-সদস্য শোহাদা-ই কারবালা উদযাপন পরিষদ-২০২৫।

উপস্থিত ছিলেন মো. আলী-চেয়ারম্যান শোহাদা-ই কারবালা উদযাপন পরিষদ, কো-চেয়ারম্যানবৃন্দ-এম মাকসুদুর রহমান হাসনু, ফজলুল হক ফজু, কামাল উদ্দিন, আলহাজ্ব আশরাফুজ্জামান আশরাফ, মহিব উল্যাহ, আশরাশ উদ্দিন সিদ্দিকী, কেন্দ্রিয় কমিটির সদস্যবৃন্দ, আল্লামা শায়েস্তা খান আযহারী, হাবীবুল হোসাইন-সচিব উদযাপন

পরিষদ, আবদুল মান্নান, মোহাম্মদ ওমর ফারুখ, শওকত হোসেন রুবেল, মেজবাহ উদ্দিন, শফিকুল ইসলাম, কুতুব উদ্দিন, ডাঃ বরুন কুমার আচার্য বলাই, মোহাং ফারুক, আবু সাহাদাত মো. সায়েম সুমন, খুরশিদ আলম, জাহিদ সরওয়ার, রাজা, নুর মিঞা, ওসমান গনি, মোহাম্মদ আলম প্রমুখ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও মাইজভাণ্ডারী আশেক ভক্তগন উপস্থিত ছিলেন।


More News Of This Category