বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
Headline :
সাঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় বারবার কারা নির্যাতিত ছাত্রনেতা এ. কে. এম. সোহেল রানা ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার এমপি মিলন দিনাজপুরে উদ্ধার হওয়া ৩২ কেজি ওজনের প্রাচীন বিষ্ণুমূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন

Update : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার সকালে পৌর শহরের শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন করেন জেলা প্রশাসন, পুলিশ সুপার, জেলা পরিষদ,গাইবান্ধা সরকারি কলেজ ও সরকারি মহিলা কলেজ , গাইবান্ধা প্রেসক্লাব, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান।

পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার আগে শহীদ বুদ্ধিজীবিদের স্মরনে ১ মিনিট নিরবতা পালন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে ও শিরিন আক্তারের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন , জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, পুলিশ সুপার জসিম উদ্দিন , সিভিল সার্জন ডাঃ মোঃ রফিকুজ্জামান। আরো উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহব্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফুল ইসলাম রঞ্জু, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, উপজেলা কমান্ডের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজা, সহ বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তা ও সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষাথীরা, সাংস্কৃতিক কর্মীরা এবং সাংবাদিকসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেয়। শেষে দেশ ও জাতির মঙ্গলকামনা সহ শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া হয়।


More News Of This Category