মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
Headline :
আদিতমারীতে অবৈধ জাল রাখার দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড। লালমনিরহাট জেলা প্রতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ জনগনের উন্নয়ন ও জনবান্ধব কাজ করার লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর, ময়মনসিংহে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মকবুল হোসেন, সিনিয়র রিপোটার স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: দিনাজপুর বিরলে সংযোগ সড়ক নিয়ে বিরোধে মানববন্ধনে হামলা, সাংবাদিকদেরও হেনস্তার অভিযোগ রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সার্বিক উন্নয়নে ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে গাইবান্ধার চার এমপির সাক্ষাৎ। মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: মনোহরগঞ্জ উপজেলা বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্ততিসভা অনুষ্ঠিত মোঃ আবুল খায়ের( মনোহরগঞ্জ) কুমিল্লা পারভীন ম্যাডাম— মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের পারভীন ম্যাডাম শাসনের আড়ালে যে মমতা ছিল মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ স্টাফ দৈনিক বাংলার স্ংবাদ, মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: কুড়িগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই তরুণ। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দইখাওয়া টেকনিক্যাল কলেজের পেছনে মাদকের আসর? সালামকে ঘিরে গুরুতর অভিযোগ, ভিডিও ভাইরালের পরও থামেনি কারবার। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২

গাইবান্ধায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিনের আওতায় আনার উদ্যোগ।

Update : রবিবার, ১৭ মে, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ

গাইবান্ধা পৌর শহরকে জলাতঙ্কমুক্ত করার লক্ষ্যে বেওয়ারিশ কুকুরকে অ্যান্টি-র‍্যাবিস (জলাতঙ্ক প্রতিরোধী) ভ্যাকসিন দেওয়ার এক বিশেষ কর্মসূচি শুরু হয়েছে। গাইবান্ধা পৌরসভার উদ্যোগে এবং জেলা প্রাণিসম্পদ দপ্তরের সার্বিক সহযোগিতায় গত ১৬ মে ভোর ৬টা থেকে এই গণ-টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

পৌরসভা সূত্রে জানা গেছে, অভিযানের প্রথম দিনে সকাল ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে টিকাদান কার্যক্রম চালানো হয়। প্রথম দিনেই এই ওয়ার্ডের প্রায় ২০টি বেওয়ারিশ কুকুরকে সফলভাবে ভ্যাকসিন দেওয়া হয়েছে। যেসব কুকুরকে ভ্যাকসিন দেওয়া সম্পন্ন হচ্ছে, সহজে চেনার সুবিধার্থে তাদের শরীরে লাল রঙ দিয়ে চিহ্নিত করা হচ্ছে। এর ফলে শহরবাসী সহজেই বুঝতে পারবেন কুকুরটি নিরাপদ ও ভ্যাকসিনের আওতাভুক্ত। ৬ নম্বর ওয়ার্ডের পর পর্যায়ক্রমে পৌরসভার প্রতিটি ওয়ার্ডেই এই টিকাদান কর্মসূচি পরিচালনা করা হবে।

সম্প্রতি জেলার সুন্দরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে ৫ জনের মৃত্যু এবং অর্ধশতাধিক মানুষ আহত হওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপরই পৌরবাসীর নিরাপত্তা ও স্বাস্থ্যঝুঁকি এড়াতে এই দ্রুত পদক্ষেপ গ্রহণ করে স্থানীয় প্রশাসন। এই টিকাদান ও তদারকি কার্যক্রম পুরো সপ্তাহজুড়ে চলমান থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

কার্যক্রমের উদ্বোধনী সময়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ডিএলও), গাইবান্ধা পৌরসভার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সিরাজগঞ্জ থেকে আগত বিশেষায়িত টিকাদান (ভ্যাকসিনেটর) টিমের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অভিযান চলাকালীন ৬ নম্বর ওয়ার্ডের সচেতন নাগরিক ও সেচ্ছাসেবক তুহিন দেওয়ান, আহাদ বাবু এবং পৌর গোরস্থান জামে মসজিদের ইমামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ পুরো প্রক্রিয়াটি সরজমিনে পর্যবেক্ষণ করেন ও সন্তোষ প্রকাশ করেন।

স্থানীয় সচেতন মহল জানান, গত ১১ মে অনুষ্ঠিত এক গণশুনানিতে নাগরিক দুর্ভোগ ও জলাতঙ্কের ঝুঁকি এড়াতে বেওয়ারিশ কুকুরের ভ্যাকসিনের বিষয়টি জোরালোভাবে উত্থাপিত হয়েছিল। গণশুনানির পরপরই এমন দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করায় গাইবান্ধা পৌরসভার প্রশাসক, পৌর কর্তৃপক্ষ এবং জেলা প্রাণিসম্পদ বিভাগকে আন্তরিক সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

অভিযান প্রসঙ্গে স্বেচ্ছাসেবক ও সচেতন নাগরিক তুহিন দেওয়ান বলেন, “পৌরসভার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তবে ভ্যাকসিনের একটি নির্দিষ্ট মেয়াদ থাকে। আমরা আশা করি, এই ভ্যাকসিনের মেয়াদ শেষ হওয়ার পর পুনরায় যেন বুস্টার ডোজ বা পরবর্তী ভ্যাকসিনের ব্যবস্থা নেওয়া হয়, যাতে এই জনবান্ধব উদ্যোগটি স্থায়ী রূপ পায়।”

​স্টাফ রিপোর্টারঃ

গাইবান্ধা পৌর শহরকে জলাতঙ্কমুক্ত করার লক্ষ্যে বেওয়ারিশ কুকুরকে অ্যান্টি-র‍্যাবিস (জলাতঙ্ক প্রতিরোধী) ভ্যাকসিন দেওয়ার এক বিশেষ কর্মসূচি শুরু হয়েছে। গাইবান্ধা পৌরসভার উদ্যোগে এবং জেলা প্রাণিসম্পদ দপ্তরের সার্বিক সহযোগিতায় গত ১৬ মে ভোর ৬টা থেকে এই গণ-টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

​পৌরসভা সূত্রে জানা গেছে, অভিযানের প্রথম দিনে সকাল ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে টিকাদান কার্যক্রম চালানো হয়। প্রথম দিনেই এই ওয়ার্ডের প্রায় ২০টি বেওয়ারিশ কুকুরকে সফলভাবে ভ্যাকসিন দেওয়া হয়েছে। যেসব কুকুরকে ভ্যাকসিন দেওয়া সম্পন্ন হচ্ছে, সহজে চেনার সুবিধার্থে তাদের শরীরে লাল রঙ দিয়ে চিহ্নিত করা হচ্ছে। এর ফলে শহরবাসী সহজেই বুঝতে পারবেন কুকুরটি নিরাপদ ও ভ্যাকসিনের আওতাভুক্ত। ৬ নম্বর ওয়ার্ডের পর পর্যায়ক্রমে পৌরসভার প্রতিটি ওয়ার্ডেই এই টিকাদান কর্মসূচি পরিচালনা করা হবে।

​সম্প্রতি জেলার সুন্দরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে ৫ জনের মৃত্যু এবং অর্ধশতাধিক মানুষ আহত হওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপরই পৌরবাসীর নিরাপত্তা ও স্বাস্থ্যঝুঁকি এড়াতে এই দ্রুত পদক্ষেপ গ্রহণ করে স্থানীয় প্রশাসন। এই টিকাদান ও তদারকি কার্যক্রম পুরো সপ্তাহজুড়ে চলমান থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

​কার্যক্রমের উদ্বোধনী সময়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ডিএলও), গাইবান্ধা পৌরসভার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সিরাজগঞ্জ থেকে আগত বিশেষায়িত টিকাদান (ভ্যাকসিনেটর) টিমের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অভিযান চলাকালীন ৬ নম্বর ওয়ার্ডের সচেতন নাগরিক ও সেচ্ছাসেবক তুহিন দেওয়ান, আহাদ বাবু এবং পৌর গোরস্থান জামে মসজিদের ইমামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ পুরো প্রক্রিয়াটি সরজমিনে পর্যবেক্ষণ করেন ও সন্তোষ প্রকাশ করেন।

​স্থানীয় সচেতন মহল জানান, গত ১১ মে অনুষ্ঠিত এক গণশুনানিতে নাগরিক দুর্ভোগ ও জলাতঙ্কের ঝুঁকি এড়াতে বেওয়ারিশ কুকুরের ভ্যাকসিনের বিষয়টি জোরালোভাবে উত্থাপিত হয়েছিল। গণশুনানির পরপরই এমন দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করায় গাইবান্ধা পৌরসভার প্রশাসক, পৌর কর্তৃপক্ষ এবং জেলা প্রাণিসম্পদ বিভাগকে আন্তরিক সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

​অভিযান প্রসঙ্গে স্বেচ্ছাসেবক ও সচেতন নাগরিক তুহিন দেওয়ান বলেন, “পৌরসভার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তবে ভ্যাকসিনের একটি নির্দিষ্ট মেয়াদ থাকে। আমরা আশা করি, এই ভ্যাকসিনের মেয়াদ শেষ হওয়ার পর পুনরায় যেন বুস্টার ডোজ বা পরবর্তী ভ্যাকসিনের ব্যবস্থা নেওয়া হয়, যাতে এই জনবান্ধব উদ্যোগটি স্থায়ী রূপ পায়।”


More News Of This Category