শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
Headline :
১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক পদ্ম ফুলের সৌন্দর্যের নীলাভূমি নাগেশ^রীর ডাকনিরপাট পদ্মবিল প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ বিয়ের আগের দিনই বরের মৃত্যু: গাইবান্ধায় আনন্দ ঘেরা দুই পরিবারে হঠাৎ শোকের ছায়া কালভার্ট আছে, সড়ক নেই: নীলফামারীতে দুই ইউনিয়নের হাজারো মানুষের চরম ভোগান্তি রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার

গাছের ডালের সঙ্গে সংঘর্ষ: নীলফামারীতে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ ।

Update : সোমবার, ১৮ মে, ২০২৬

আরমান হোসেন রাজু ,রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার, বাংলার সংবাদ।
​

নীলফামারীতে রেললাইনের ওপর ভেঙে পড়া গাছের ডালের সঙ্গে ধাক্কা লেগে ‘খুলনা মেইল (রকেট) এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। আজ রোববার (১৭ মে) সকাল ৮টার দিকে নীলফামারীর খয়রাতনগর রেলওয়ে স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে।

​এ ঘটনার পর থেকে সৈয়দপুর-চিলাহাটি রুটে সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

​

​রেলওয়ে সূত্র জানায়, সকাল ৮টার দিকে চিলাহাটি স্টেশন থেকে যাত্রী নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা দেয় খুলনা মেইল (রকেট) এক্সপ্রেস। ট্রেনটি নীলফামারী রেলওয়ে স্টেশনে নির্ধারিত যাত্রা বিরতি শেষে খয়রাতনগর স্টেশন এলাকায় পৌঁছালে লাইনের ওপর পড়ে থাকা একটি বড় গাছের ডালের সঙ্গে প্রচণ্ড সংঘর্ষ হয়। এতে ঝাঁকুনি দিয়ে ট্রেনের ইঞ্জিনটি রেললাইন থেকে ছিটকে পড়ে। তবে এতে বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

​

​দুর্ঘটনার পরপরই সৈয়দপুর থেকে চিলাহাটি অভিমুখে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে চিলাহাটিগামী আন্তঃনগর ‘রূপসা এক্সপ্রেস’ ট্রেনের যাত্রা চিলাহাটি, নীলফামারী ও ডোমার স্টেশনে বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। আকস্মিক এই শিডিউল বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যের শত শত রেলযাত্রী।

​এ বিষয়ে নীলফামারী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন অফিসার মিঠুর রায় জানান, দুর্ঘটনার পরপরই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। ইতোমধ্যে পার্বতীপুর লোকোশেড থেকে একটি উদ্ধারকারী (র রিলিফ) ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।

​রেলওয়ে কর্তৃপক্ষের আশা, দুপুরের পর বা বিকেলের মধ্যেই লাইন সচল করে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক করা সম্ভব হবে।


More News Of This Category