বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

গাইবান্ধায় বাড়ি পৌঁছে দেওয়ার নামে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ

Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

গাইবান্ধায় বাড়ি পৌঁছে দেওয়ার নামে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২
গাইবান্ধার সাঘাটা উপজেলায় বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে এক সন্তানের জননীকে (২১) নির্জন স্থানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সৈকত (২৮) ও মুস্তাকিম (২০) নামের দুই যুবককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

​শনিবার রাতে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা এলাকার একটি পরিত্যক্ত ইটভাটায় এই ঘটনা ঘটে। ধর্ষণের শিকার তরুণীকে চিকিৎসার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী গোবিন্দগঞ্জে বোনের বাড়ি থেকে সাঘাটায় নিজ বাড়িতে ফেরার জন্য রওনা হন। পথে বোনারপাড়ায় পৌঁছালে তাঁর ভগিনীপতির পরিচিত হেলেঞ্চা গ্রামের আলমের ছেলে সৈকতের (২৮) সঙ্গে দেখা হয়। সৈকত তাঁকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে একটি ভ্যানে তোলেন। পরবর্তীতে তিনি উল্লাসোনাতলা গ্রামের বাদলের ছেলে মুস্তাকিমকে (২০) সাথে নিয়ে ভুক্তভোগীকে হেলেঞ্চা এলাকার একটি পরিত্যক্ত ইটভাটার নির্জন স্থানে নিয়ে যান।

​অভিযোগ সূত্র জানায়, রাত আনুমানিক ১০টার দিকে অভিযুক্ত দুই যুবক সেখানে ভুক্তভোগী তরুণীকে জোরপূর্বক সংঘবদ্ধ ধর্ষণ করে। এ সময় তরুণীর চিৎকারে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাঁকে উদ্ধার করেন এবং অভিযুক্ত সৈকত ও মুস্তাকিমকে হাতেনাতে আটক করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকে নিজেদের হেফাজতে নেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা জানান, “ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে মামলা নথিভুক্ত করা হয়েছে। আটক দুই আসামিকে গ্রেপ্তার দেখিয়ে রবিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

​তিনি আরও জানান, ভুক্তভোগী তরুণীর প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও শারীরিক পরীক্ষার (মেডিকেল টেস্ট) জন্য গাইবান্ধা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটির বিষয়ে পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষভাবে যথাযথ আইনি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।


More News Of This Category