সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:০১ অপরাহ্ন
Headline :
ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা।

গন অধিকার পরিষদের পক্ষ থেকে ফুটবল বিতরণ

মোঃ আনোয়ার হোসেনঃ  / ৩১ Time View
Update : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ আনোয়ার হোসেনঃ

যুব সমাজকে খেলাধুলায় উৎসাহিত করা, সুস্থ দেহ ও সুন্দর মনের বিকাশ ঘটানো এবং সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এই লক্ষ্যকে সামনে রেখে গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের ২নং ওয়ার্ডে ফুটবল বিতরণ কর্মসূচির আয়োজন করেছে চিকনিকান্দি শ্রমিক অধিকার পরিষদ।

শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিকনিকান্দি ইউনিয়ন গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. বশির মুনসী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন গণঅধিকার পরিষদের সদস্য সচিব মোকলেস হাওলাদার, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহাবুব সিকদার, যুব অধিকার পরিষদের আহ্বায়ক অভি ইসলাম শাহিন, সদস্য সচিব জুয়েল সিকদার এবং মো: আরিফ হাওলাদার।

আরও পড়ুনঃ নোয়াখালীতে মো: আবদুল মান্নানের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এছাড়াও উপস্থিত ছিলেন গলাচিপা ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনতাসীর মামুন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সাইদুল ইসলামসহ চিকনিকান্দি ইউনিয়ন গণঅধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি একটি সামাজিক আন্দোলন। আজকের তরুণ প্রজন্ম যদি খেলাধুলার সঙ্গে যুক্ত হয়, তবে সমাজ থেকে মাদক, ইভটিজিং, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড অনেকাংশে দূর হবে। খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলা, দায়িত্ববোধ, দলীয় চেতনা ও নেতৃত্বের গুণাবলী তৈরি করে।

প্রধান অতিথি মো. বশির মুনসী বলেন,
খেলাধুলা মানুষের শরীরকে যেমন সুস্থ রাখে, তেমনি মনকেও প্রফুল্ল রাখে। এ ধরনের উদ্যোগ আমাদের সমাজের জন্য ইতিবাচক দৃষ্টান্ত। আমরা চাই, প্রতিটি গ্রামে খেলার মাঠ থাকুক প্রতিটি তরুণ খেলাধুলার সঙ্গে যুক্ত থাকুক।”

অন্যান্য নেতৃবৃন্দও খেলাধুলাকে এগিয়ে নিতে নিয়মিতভাবে এ ধরনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। তারা জানান, ফুটবল বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে খেলাধুলার সামগ্রী প্রদান করা হবে।

এসময় স্থানীয় তরুণরা ফুটবল পেয়ে আনন্দ প্রকাশ করে বলেন, খেলাধুলার মাধ্যমে তারা ঐক্যবদ্ধ থাকবে এবং সমাজ থেকে সব ধরনের নেতিবাচক কর্মকাণ্ড দূরে রাখবে।
ফুটবল বিতরণ অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category