বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন মোঃ ফেরদৌস হোসেন অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন বান্দরবানের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য দেহব্যবসার জেরে খুলনায় ইজিবাইক চালক হত্যা ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার: বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী বাঁশী গাইবান্ধায় বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

গজারিয়া উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

মোঃ দুলাল সরকার গজারিয়ায় প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলার বালুয়াকান্দি মেঘনা ভিলেজে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদের সভাপতিত্বে এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসহাক আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।

 

ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে কামরুজ্জামান রতন উপস্থিত সকলের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া প্রার্থনা করেন। এ সময় তিনি বিগত জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ সদর উপজেলায় বিপুল ভোটের ব্যবধানে তাকে নির্বাচিত করার জন্য মুন্সীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক ইরাদত হোসেন মানু ও শহীদ কমিশনারসহ তৃণমূলের নেতাকর্মীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। বক্তব্য শেষে উপস্থিত সকলে দেশের সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান, বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এ.কে.এম. মোজাম্মেল হক, মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক ইরাদত হোসেন মানু এবং গজারিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক এ.কে.এম. গিয়াস উদ্দিন।

 

এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম ভিপি মাসুম ও মাসুদ ফারুক, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার, মুন্সীগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না এবং গজারিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির আহমেদ শিকদারসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


More News Of This Category