বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
Headline :
সরাসরি সম্প্রচার —— দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, এমপি। নিয়ামতপুরে পাঁড়ইল ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব: লতিফ ও দুই দালালের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা সুরক্ষা হেলথ সার্ভিসেস লিমিটেডে মো: আবুল হাসেমের সেলস এক্সিকিউটিভ পদে পদোন্নতি পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার* *ছিনতাই হওয়া ভ্যানসহ আটক, আদালতের মাধ্যমে জেলহাজতে* তেরখাদায় উপজেলা বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ যোগদানের দেওয়ার পর থেকে দিন রাত কাজ করে যাচ্ছেন শ্রীপুর উপজেলা ভূমির সহকারী কমিশনার নাহিদ নিয়াজ শিশির,,,, স্টাফ রিপোর্টার সজীব ঢালী সিদ্ধিরগঞ্জে সরকারি গাছ কেটে ফুটপাত দখল, চাঁদাবাজির অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে* নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ। তোমাকে হারানোর পর শান্তা কামালী

গজারিয়ায় মুদি ও বিকাশ এজেন্টের দোকানে চুরি.. থানায় লিখিত অভিযোগ.. মোঃ দুলাল সরকার গজারিয়ায় প্রতিনিধি

Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

গজারিয়ায় মুদি ও বিকাশ এজেন্টের দোকানে চুরি.. থানায় লিখিত অভিযোগ..
মোঃ দুলাল সরকার গজারিয়ায় প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের বালুরচর এলাকায় একটি মুদি দোকান ও বিকাশ এজেন্টের দোকানে চুরির অভিযোগ উঠেছে। সবুজ এর পালক ছেলে সাঈদ এর বিরুদ্ধে এ ঘটনায় দোকান মালিক গজারিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বালুরচর এলাকার বাসিন্দা সাথী আক্তার দীর্ঘদিন ধরে একটি মুদি দোকান ও বিকাশ এজেন্টের ব্যবসা পরিচালনা করে আসছেন।

বুধবার, ৮ জুলাই সকালে দোকানে এসে তিনি দেখতে পায় দোকানের দুটি তালা ভাঙা। পরে ভেতরে প্রবেশ করে দেখতে পায়! ক্যাশবাক্সে থাকা প্রায় ১২ হাজার টাকা, একটি ব্যাগে রাখা প্রায় ২ লাখ টাকা, সিগারেটের কার্টন, মোবাইল ফোন, কসমেটিকসসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে। তার দাবি, চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, ৭ জুলাই রাত থেকে ৮ জুলাই ভোরের মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা দোকানের তালা ভেঙে এ চুরির ঘটনা ঘটায়।

এদিকে জসিম, স্বপন, কামরুন নাহার, টিপু, সুলতান ও নিরব সহ আরো অসংখ্য এলাকার স্থানীয় বাসিন্দা.. সবুজ এর পালিত পুত্র সাহিদ বিরুদ্ধে পূর্বে..একাধিক চুরির সাথে সম্পৃক্ত পাওয়ায় তাকেই অভিযুক্ত করেছেন।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির আহমেদ বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”


More News Of This Category