সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
Headline :
বুলবুল চৌধুরী নৃত্য পদক ১৪৩৩’ পেলেন রবিউল ইসলাম স্বপন। মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: সিঙ্গারবিল থেকে ১১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক। মান্দায় ভুয়া পরিচয়ে বিয়ে, ৪ মাস পর তরুণীকে নিয়ে উধাও যুবক: আতঙ্কে পরিবার ঘানিতে সরিষার তেল মাড়াই দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত খামার ঘুরে খেলেন খাঁটি দুধ। পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের”

খাগড়াছড়ি জোনের মানবিক উদ্যোগ লোগাংয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা সামগ্রী ও টিন বিতরণ।

Update : শনিবার, ৯ মে, ২০২৬

আরিফুল ইসলাম মহিন,খাগড়াছড়ি প্রতিনিধি:

পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের কল্যাণে ধারাবাহিক মানবিক কার্যক্রমের অংশ হিসেবে খাগড়াছড়ি জোন কর্তৃক পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের চিকনচাঁন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন, শিক্ষা সামগ্রী ও ধর্মীয় প্রতিষ্ঠানে ঢেউটিন বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

শনিবার (৯ মে ২০২৬) সকাল সাড়ে ১০টায় আয়োজিত এ কর্মসূচিতে লোগাং ইউনিয়নের বিভিন্ন পাড়া থেকে আসা ৩০০ জনের অধিক নারী-পুরুষ ও শিশু বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ গ্রহণ করেন। খাগড়াছড়ি জোনের মেডিকেল টিম দিনব্যাপী রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান করে।

এসময় চিকনচাঁন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং ছাতা বিতরণ করা হয়। উপহার পেয়ে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

পরে স্থানীয় একটি ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণে সহায়তা হিসেবে ঢেউটিন বিতরণ করা হয়।

উক্ত কার্যক্রম পরিদর্শন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। এসময় তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন এবং পাহাড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

তিনি অস্ত্রধারী সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানিয়ে বলেন, “চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। পাহাড়ের দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে খাগড়াছড়ি জোন নিয়মিত মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”


More News Of This Category