বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

খলেয়ায় ১৪৪ ধারা ভঙ্গ করে বাড়ি নির্মাণের চেষ্ঠা

Update : শুক্রবার, ২৮ জুন, ২০২৪

মোঃ হামিদুর রহমান লিমন, ক্রাইম রিপোর্টারঃ

রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দক্ষিণ খলেয়া মাঝা পাড়া গ্রামে নালিশী সম্পত্তিতে ১৪৪ ধারা ভঙ্গ করে প্রভাবশালী প্রতিপক্ষ রাজা মিয়ার বাড়ী নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। পরে গংগাচড়া থানার দায়িত্ব প্রাপ্ত এসআই দিনেশ এসে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত রংপুর সূত্রে জানান গেছে, স্বজনদের সাথে বাড়ী ভিটার জমি নিয়ে বিবাদের জের মোঃ নয়া মিয়া আদালতে ন্যায় বিচারের জন্য আশ্রয় নেয়। আদালত উক্ত সম্পত্তিতে শান্তি শৃংখলা বজায় রাখতে গত ২৬ জুন ১৪৪ ধারা জারি করেন। গংগাচড়া থানার এসআই দিনেশ পরের দিন ২৭ জুন সকালে নির্মাণ কাজ বন্ধ করার আদেশ দিয়ে বিজ্ঞ আদালতের আদেশ বাড়ীটিতে টাঙ্গিয়ে দেন। গতকাল শুক্রবার রাজা মিয়া গং ১৪৪ ধারা ভঙ্গ করে জোর পূর্বক বাড়ী নির্মান অব্যাহত রাখেন। এমতাবস্থায় সংবাদ দেয়া হলে গংগাচড়া থানার এসআই দিনেশ আবার কাজ বন্ধ করে দেন। এ ব্যাপারে গংগাচড়া থানার এসআই দিনেশ বলেন, নালিশী সম্পত্তিতে মামলা চলছে এমতাবস্থায় প্রতিপক্ষরা জোর প‚র্বক বাড়ী নির্মানের চেষ্টা করায় আদালত ১৪৪ ধারা জারী করেছে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে শাস্তিম‚লক ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, মসজিদে জুমআর নামাজ পড়ার জন্য যাওয়ার সময় বাদি নয়া মিয়ার উপর হামলা চালিয়েছে প্রতিপক্ষ রাজা মিয়া গং। এ ঘটনায় আহত নয়া মিয়াকে গংগাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।


More News Of This Category