বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
Headline :
সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার এমপি মিলন দিনাজপুরে উদ্ধার হওয়া ৩২ কেজি ওজনের প্রাচীন বিষ্ণুমূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন

কোম্পানির হস্তক্ষেপ তামাক নিয়ন্ত্রণের বড় বাধা

Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

কোম্পানির হস্তক্ষেপ তামাক নিয়ন্ত্রণের বড় বাধা
নিজস্ব প্রতিনিধি: মোঃ আনোয়ার হোসেন
তামাক নিয়ন্ত্রণে আইন ও নীতিমালা বাস্তবায়নে তামাক কোম্পানিগুলোর হস্তক্ষেপ বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) আড়ালে ইতিবাচক ভাবমূর্তি তৈরির মাধ্যমে তামাক কোম্পানিগুলো আইন লঙ্ঘনের বিভিন্ন অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এসব আইন লঙ্ঘনের ঘটনায় তামাক কোম্পানিগুলোকে শাস্তির আওতায় আনা গেলে তামাক নিয়ন্ত্রণ আইন আরও কার্যকরভাবে বাস্তবায়ন সম্ভব হবে বলে মত দেন বক্তারা।
৪ অক্টোবর ২০২৬ বিকেলে ডাব্লিউবিবি ট্রাস্টের সভাকক্ষে ‘তামাক নিয়ন্ত্রণে গণমাধ্যমের সমন্বয় ও সম্পৃক্তকরণ’ শীর্ষক এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ তামাক বিরোধী জোট ও ডাব্লিউবিবি ট্রাস্ট যৌথভাবে কর্মশালাটির আয়োজন করে।
বাংলাদেশ তামাক বিরোধী জোটের ভারপ্রাপ্ত সমন্বয়কারী হেলাল আহমেদের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন জনস্বাস্থ্য নীতি বিশ্লেষক অ্যাডভোকেট সৈয়দ মাহবুবুল আলম, ডাব্লিউবিবি ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী, ভাইটাল স্ট্র্যাটেজিসের টেকনিক্যাল অফিসার আমিনুল ইসলাম সুজন, সাংস্কৃতিক উন্নয়ন কর্মী হামিদুল ইসলাম হিল্লোল, ডাব্লিউবিবি ট্রাস্টের হেড অব প্রোগ্রাম সৈয়দা অনন্যা রহমান।
কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন ডাব্লিউবিবি ট্রাস্টের সিনিয়র প্রজেক্ট অফিসার সামিউল হাসান সজীব। অনুষ্ঠান সঞ্চালনা করেন মিডিয়া অফিসার নাজমুন নাহার নিপা।
প্রবন্ধে সামিউল হাসান সজীব বলেন, তামাক কোম্পানিগুলো আইন ও নীতিমালা প্রণয়ন এবং বাস্তবায়নের ক্ষেত্রে আগ্রাসীভাবে হস্তক্ষেপ করছে। এর ফলে জনস্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল (এফসিটিসি)-এর অনুচ্ছেদ ৫.৩ অনুসারে তামাক কোম্পানির হস্তক্ষেপ শনাক্ত করে তথ্য-প্রমাণ সংগ্রহ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা এবং আনুষ্ঠানিকভাবে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিক প্রচারণা জোরদার করতে হবে।
তিনি আরও বলেন, টাস্কফোর্স কমিটির সভায় তামাক কোম্পানির হস্তক্ষেপের বিষয়টি গুরুত্বের সঙ্গে উত্থাপন করতে হবে। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তামাক কোম্পানির কার্যক্রম সম্পর্কে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া প্রয়োজন।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যের উদ্ধৃতি দিয়ে আমিনুল ইসলাম সুজন বলেন, দেশের বিপুলসংখ্যক মানুষ ইন্টারনেট ব্যবহার করছেন এবং তাদের বড় একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তামাক নিয়ন্ত্রণের কার্যক্রম ও জনস্বাস্থ্যবিষয়ক সঠিক তথ্য ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া সম্ভব। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে যথাযথ ট্যাগ ব্যবহার করে প্রচারণা আরও কার্যকর করা যেতে পারে।
হামিদুল ইসলাম হিল্লোল বলেন, নানা সীমাবদ্ধতা সত্ত্বেও বিগত দিনে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতে তামাকবিরোধী কার্যক্রমের সংবাদ প্রকাশিত হয়েছে। বর্তমানে প্রচলিত গণমাধ্যমের পাশাপাশি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম, নিউ মিডিয়া ও পডকাস্ট যুক্ত হয়েছে। প্রযুক্তিগত উৎকর্ষতার ফলে তামাক নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্যবিষয়ক উদ্যোগের প্রচার এবং তা নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছে দেওয়ার সুযোগ আরও বেড়েছে।


More News Of This Category