বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
Headline :
জনাব: এম এ রউফ কে আন্তর্জাতিক অপরাধ তদন্ত কাউন্সিল এর আন্তর্জাতিক পরিচালক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।। তানোর উপজেলা কর্মকর্তা গণ ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সাথে এমপি মুজিবুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত। শিক্ষার বেহাল দশা,মাননীয় শিক্ষামন্ত্রী বরাবর খোলা চিঠি, সময় বহিয়া যায়, সকাল সন্ধ্যায়, কথায় কথায়। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে পেট্রলো ডিজেল কম দেওয়ায় পাম্পের মালিককে ২০ হাজার টাকা জরিমানা । কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়- আজিজুল বারী হেলাল। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নবনির্বাচিত এমপিকে হৃদয়ে -৮৩ ব্যাচের সম্বর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত । গহিরায় দোয়া মাহফিল: আব্দুল্লাহ আল নোমানের আদর্শ ধারণের অঙ্গীকার পুত্র সাঈদ আল নোমানের। অপরাধী যেই হোক কোন দলীয় পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় আনা হবে রাজবাড়ী-২ আসনের এমপি হারুন-অর রশীদ। আজ ২৫ ফেব্রুয়ারি—জাতীয় শহীদ সেনা দিবস। সীতাকুণ্ডে জায়গা দখল ও হামলার প্রতিবাদে সাবেক মেম্বার পত্নীর সংবাদ সম্মেলন।

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়- আজিজুল বারী হেলাল।

Reporter Name / ২০ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা )

খুলনা- ৪ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, “আমি বিএনপির এমপি নই, আমি তেরখাদা, দিঘলিয়া ও রূপসায় বসবাসকারী সকল মানুষের এমপি।তিনি বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে তার অবস্থান আপসহীন। অপরাধী যদি নিজের দলের কিংবা আত্মীয়ও হয়, তাকেও আইনের আওতায় আনতে হবে।তবে কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানান।আজিজুল বারী হেলাল আরও বলেন, পরিষ্কার- পরিচ্ছন্নতা শুধু সৌন্দর্যের বিষয় নয়, এটি জনস্বাস্থ্যের সঙ্গে সরাসরি জড়িত। যত্রতত্র ময়লা- আবর্জনা ফেলা বন্ধ করে প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন স্থাপন ও ব্যবহারে সবাইকে অভ্যস্ত করতে হবে।তিনি তেরখাদায় কয়টি ইউনিয়নে স্বাস্থ্যকেন্দ্র আছে এবং কোথায় নেই—তার একটি পূর্ণাঙ্গ তালিকা দ্রুত তৈরির নির্দেশ দেন এবং পর্যায় ক্রমে নতুন স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়ার কথা জানান। আজিজুল বারী হেলাল-খাল খনন প্রসঙ্গে বলেন, তেরখাদায় বহু পরিত্যক্ত জমি ও ভরাট হয়ে যাওয়া খাল রয়েছে, যা পরিকল্পিতভাবে ব্যবহারে আনা গেলে কৃষি, মৎস্য ও পরিবেশ—তিন ক্ষেত্রেই বিপ্লব ঘটানো সম্ভব। খাল পুন.খননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, সেচব্যবস্থা উন্নয়ন ও বর্ষাকালে পানি ধারণ ক্ষমতা বাড়ানো সম্ভব উল্লেখ করে তিনি প্রতিটি গুরুত্বপূর্ণ খালের তালিকা প্রস্তুত করে পর্যায়ক্রমে প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেন।তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. বি. এম. সারোয়ার রাব্বীর সভাপতিত্বে বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ে সকল সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় আজিজুল বারী হেলাল তিনি একথা বলেন।সভায় উপস্থিত ছিলেন মো. সাইদুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. নুরুন্নবী, সহকারী কমিশনার (ভূমি) ডা. মুজাহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, কন্টিনজেন্ট কমান্ডার, বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট, তেরখাদা, শিউলি মজুমদার, উপজেলা কৃষি অফিসার; মো. মেহেদী হাসান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার, ভাস্কর মৃধা, উপজেলা প্রকৌশলী এম. এম. মতিয়ার রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা লিদাম পল বালা, আইসিটি অফিসার সৈয়দ তালহা আশরাফ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাসুদ রানা সহ আরো উপস্থিত ছিলেন উপজেলার সকল কর্মকর্তাগণ।দিনব্যাপী কর্মসূচির শেষে বিকালে তেরখাদা উপজেলার ইখড়ি কাটেংগা স্কুল মাঠে অনুষ্ঠিত গণইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন এমপি আজিজুল বারী হেলাল। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, সাবেক সদস্য সচিব আবু হোসেন বাবু, মাওলানা কবিরুল হক (খুলনা জেলা জামায়াতের নায়েবে আমির), যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, শেখ আব্দুর রশিদ, কে এম আশরাফুল আলম নান্নু, নাজমুস সাকিব পিন্টু, জেলা যুবদলের আহ্বায়ক এবাদুল হক রুবায়েত, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু, বাবু উজ্জ্বল কুমার সাহা, শেখ আবু সাঈদ, ফারুক হোসেন, রেজাউল ইসলাম, নয়ন মোড়ল, মো: রয়েল, উপজেলা বিএনপির চৌধুরী কাওছার আলী, চৌধুরী ফখরুল ইসলাম বুলু, তেরখাদা উপজেলা বিএনপি সাবেক সদস্য মো. এসকেন্দার মোল্লা,হাবিবুর রহমান হাবি, সাজ্জাদ আহমেদ নান্টা, নাইমুল ইসলাম নাইম, মিল্টন মুন্সি, সোহাগ মুন্সি, টগর, রাজু চৌধুরীসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category