শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
Headline :
বরিশাল মেজবানি রেস্টুরেন্টের শুভ উদ্বোধন চট্টগ্রামের ঐতিহ্য এবার ঢাকা-বরিশাল মহাসড়কে ​এইচ.এম. তরিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি, দৈনিক বাংলার সংবাদ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক স্যারের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল নিজস্ব প্রতিবেদক: মোঃ আনোয়ার হোসেন। তুরাগে যুব সমাজের উঠান বৈঠক,জলাবদ্ধতা নিরসন ও মাদকমুক্ত ওয়ার্ড গড়ার অঙ্গীকার চান মিয়া ব্যাপারীর মো:শাহজালাল সুমন: মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয়ের আগমন উপলক্ষে নীলফামারী জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও আপরাধ দমন পর্যালোচনা অনুষ্ঠিত। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ নীলফামারীতে পুকুর থেকে তাজা হ্যান্ড গ্রেনেড উদ্ধার আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার দিনাজপুর বীরগঞ্জে প্রায় ২২ লক্ষ টাকা আত্মসাতের মামলায় ইটভাটা ম্যানেজার কারাগারে। রনজিৎ সরকার রাজ , দিনাজপুর প্রতিনিধিঃ পঞ্চগড়ে কাপড়ের বস্তা খুলতেই মিলল ১২ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্ট। ০১৭১৭৭৭৬৯৭২ স্কুল ফাঁকি দিয়ে পার্কে বিনোদন—বিপদের আগেই তিন কিশোরীকে ফেরালেন চন্দনাইশের ইউএনও এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ

কেন্দুয়ায় সালমা ইসলাম প্রতিবন্ধী একাডেমী মোঃ আব্দুল আউয়াল খান স্টাফ রিপোর্টার ময়মনসিংহ

Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

কেন্দুয়ায় সালমা ইসলাম প্রতিবন্ধী একাডেমী

মোঃ আব্দুল আউয়াল খান
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ

অবহেলিত ও অনাদরে বেড়ে ওঠা প্রতিবন্ধী ছেলে/ মেয়েদের কল্যানে কাউকে এগিয়ে আসতে দেখা যায় না। কেন্দুয়া পৌর সদরে অনেক প্রতিবন্ধী ছেলে/ মেয়ে রয়েছে, কিন্তু তাদের লেখাপড়া করার মতো কোন প্রতিষ্ঠান ছিল।
পৌর এলাকার গন্যমান্য  ব্যাক্তিবর্গের পরামর্শ ক্রমে বিশিষ্ট সমাজসেবক, দানবীর, সাবেক চেয়ারম্যান সালমা আক্তার এর প্রচেষ্টায় ২০১৬ সালে এলাকার প্রতিবন্ধী শিশুদের লেখাপড়া ও শারীরিক বিকাশের উদ্দেশ্যে কেন্দুয়া – আঠারোবাড়ী মেইন রোডে কমলপুর একটি টিন শেড বাড়ি ভাড়া নিয়ে “কেন্দুয়া সালমা ইসলাম  প্রতিবন্ধী একাডেমী” নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেন।  উক্ত প্রতিষ্ঠানে শিক্ষক/ শিক্ষিকা/ আয়া/ পিয়ন/ ড্রাইভার/ নাইট গার্ড হিসাবে বিনা বেতনে সেবা প্রদান করতে অনেকেই এগিয়ে আসলে তাদেরকে নিয়েই সালমা আক্তার সক্রিয় ভাবে জড়িত থেকে  প্রতিবন্ধী ছাত্র/ ছাত্রী সংগ্রহ করে  প্রতিষ্ঠানটি চালু করেন। অত:পর ২০১৯ সালে সরকারী নির্দেশ মোতাবেক উপজেলা নির্বাহী অফিসার কেন্দুয়াকে উক্ত প্রতিষ্ঠানে সভাপতি মনোনয়ন দেয়ার জন্য অনুরোধ করা হলে সালমা আক্তারকে সভাপতি হিসাবে মনোনয়ন প্রদান করেন।
সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করে সালমা আক্তার প্রতিবন্ধী বিদ্যালয়টির জন্য প্রস্তাবিত স্থানে ভবন নির্মান করে প্রতিষ্ঠানটি নিজস্ব জায়গায় স্থানান্তর করে শ্রেণী কার্যক্রম চালু রেখেছেন। সাজিউড়া রোডে উপজেলা পরিষদ হতে ৩০০ গজ দুরত্বের মধ্যে  কেন্দুয়া পৌরসভাধীন চন্দ্রগাতী গ্রামে উনার বড় ছেলের নামে ক্রয়কৃত ৩৫ শতাংশ জমি প্রস্তাবিত বিদ্যালয় “কেন্দুয়া সালমা ইসলাম প্রতিবন্ধী একাডেমী” এঁর নামে দান করে দেন। তাছাড়াও সালমা আক্তারের একান্ত আগ্রহে ও প্রচেষ্টায় প্রতিবন্ধী ছেলে – মেয়েদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা ও শিক্ষা সরঞ্জাম, খেলাধুলার ও ব্যায়ামের সরঞ্জাম সংগ্রহ করেন। বর্তমানে প্রতিষ্ঠানটি শিক্ষক – কর্মচারীদের আগ্রহেই চালু রয়েছে, কিন্তু এখন পর্যন্ত বিদ্যালয়টি সরকারী করন করা হয়নি।
সরকারী সিদ্ধান্ত মোতাবেক ২০২১ সাল থেকে  উপজেলা নির্বাহী অফিসার, কেন্দুয়া  মহোদয় পদাধিকার বলে “কেন্দুয়া সালমা ইসলাম প্রতিবন্ধী একাডেমী” এঁর সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। সালমা আক্তার  বর্তমানে অসুস্থতার জন্য আগের মত সময়  দিতে পারেন না। এলাকাবাসী সালমা আক্তারের সুস্থতা কামনা করছেন ও প্রতিবন্ধী ছেলে-মেয়েদের প্রয়োজনে “কেন্দুয়া সালমা ইসলাম প্রতিবন্ধী একাডেমী”কে  সরকারী করণ করার দাবী জানাচ্ছেন।
কেন্দুয়া সালমা ইসলাম প্রতিবন্ধী একাডেমী এঁর প্রধান  শিক্ষক মামুন মিয়া বলেন- বিদ্যালয়ে নিয়োগকৃত শিক্ষক – কর্মচারীরা দীর্ঘদিন যাবৎ বিনা বেতনে সেচ্ছায় প্রণোদিত হয়ে বিশেষ শিশুদের সেবাদান করে আসছে।
বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক – কর্মচারীরা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব সালমা আক্তারের প্রতি  কৃতজ্ঞতা প্রকাশ সহ সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন ।
প্রধান শিক্ষক জনাব মামুন মিয়া আরও বলেন উক্ত  বিদ্যালয়টি  সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের দ্বারা বার বার পরিদর্শন হলেও এখন পর্যন্ত বিদ্যালয়টি স্বীকৃতি ও এমপিও ভুক্ত করা হয়নি। বর্তমান সরকার প্রতিবন্ধীদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান অন্যান্য  বিষয়ে গুরুত্বারোপ করেছেন। আশা করছি খুব অল্প সময়ের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী বিদ্যালয় গুলোকে স্বীকৃতি সহ এমপিও প্রদান করার জন্য মাননীয় সমাজকল্যাণ মন্ত্রী ও প্রতিমন্ত্রী মহোদয়কে নির্দেশনা প্রদান করিবেন। সমগ্র বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রতিবন্ধী বিদ্যালয়ের  শিক্ষক – কর্মচারীরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তা মহোদয় গণের কাছ থেকে সুন্দর সিদ্ধান্তের জন্য অপেক্ষার প্রহর গুনছে।


More News Of This Category