বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
Headline :
সরাসরি সম্প্রচার —— দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, এমপি। নিয়ামতপুরে পাঁড়ইল ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব: লতিফ ও দুই দালালের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা সুরক্ষা হেলথ সার্ভিসেস লিমিটেডে মো: আবুল হাসেমের সেলস এক্সিকিউটিভ পদে পদোন্নতি পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার* *ছিনতাই হওয়া ভ্যানসহ আটক, আদালতের মাধ্যমে জেলহাজতে* তেরখাদায় উপজেলা বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ যোগদানের দেওয়ার পর থেকে দিন রাত কাজ করে যাচ্ছেন শ্রীপুর উপজেলা ভূমির সহকারী কমিশনার নাহিদ নিয়াজ শিশির,,,, স্টাফ রিপোর্টার সজীব ঢালী সিদ্ধিরগঞ্জে সরকারি গাছ কেটে ফুটপাত দখল, চাঁদাবাজির অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে* নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ। তোমাকে হারানোর পর শান্তা কামালী

কুড়িগ্রামে স্বামীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দম্পতির মর্মান্তিক মৃত্যু আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার ০১৭১৭৭৭৬৯৭২

Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

কুড়িগ্রামে স্বামীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দম্পতির মর্মান্তিক মৃত্যু
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার

০১৭১৭৭৭৬৯৭২

, ৮ জুলাই, ২০২৬

কুড়িগ্রামের উলিপুরে অসাবধানতাবশত বৈদ্যুতিক বোর্ডের সুইচে হাত দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রীও একই ঘটনার শিকার হন।

​বুধবার (৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে উলিপুর পৌরসভার বলদিপাড়া এলাকায় এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

​নিহতরা হলেন—বলদিপাড়া গ্রামের আবু সাইয়েদ (৬৮) এবং তাঁর স্ত্রী রাবেয়া বেগম (৬০)।

​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে নিজ ঘরের একটি বৈদ্যুতিক বোর্ডের সুইচে হাত দিতে যান আবু সাইয়েদ। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বামীকে ছটফট করতে দেখে তাঁকে উদ্ধার করতে দ্রুত এগিয়ে যান স্ত্রী রাবেয়া বেগম। কিন্তু কোনো সুরক্ষামূলক ব্যবস্থা না থাকায় স্বামীকে স্পর্শ করার সাথে সাথেই তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী উভয়ের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ এসে তাঁদের মরদেহ উদ্ধার করে।

​এই আকস্মিক ও মর্মান্তিক ঘটনায় পুরো বলদিপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ।

​উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতদের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”


More News Of This Category