বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
Headline :
হাজীগঞ্জের সাংবাদিক সাইফুলের ভাই মুরশিদুল দপ্তর সম্পাদক প্রার্থী আপনাদের দোয়া কামনা। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি হলেন কেএমপি কমিশনার ( দৈনিক বাংলার বংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা) গাইবান্ধায় ১৫০ গ্রাম গাঁজাসহ নুরু মিয়া নামে এক ব্যক্তি আটক আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ কুড়িগ্রামে স্বামীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দম্পতির মর্মান্তিক মৃত্যু আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার ০১৭১৭৭৭৬৯৭২ গোবিন্দগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: গজারিয়ায় মুদি ও বিকাশ এজেন্টের দোকানে চুরি.. থানায় লিখিত অভিযোগ.. মোঃ দুলাল সরকার গজারিয়ায় প্রতিনিধি কেএমপি’র ট্রাফিক সদস্যদের প্রশংসনীয় কাজের স্বীকৃতি দিলেন পুলিশ কমিশনার. (দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) খুলনা মেট্রোপলিটন পুলিশ ( ডিপি ওয়ার্ল্ডের ছদ্মাবরণে ভারতীয়দের হাতে তুলে দেয়া হচ্ছে চট্টগ্রাম বন্দর! গজারিয়ায় নদীভাঙন পরিদর্শনে এমপি রতন, কাল থেকে কাজ শুরুর আশ্বাস মোঃ দুলাল সরকার গজারিয়ায় মুন্সিগঞ্জ,প্রতিনিধি টানা চতুর্থ দিনের বৃষ্টিতে কার্যত অচল চট্টগ্রামঃ পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা, সারাদেশে অতিভারী বর্ষনের আভাস এনামুল হক রাশেদী, চট্টগ্রাম:

কুড়িগ্রামে স্বামীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দম্পতির মর্মান্তিক মৃত্যু আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার ০১৭১৭৭৭৬৯৭২

Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

কুড়িগ্রামে স্বামীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দম্পতির মর্মান্তিক মৃত্যু
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার

০১৭১৭৭৭৬৯৭২

, ৮ জুলাই, ২০২৬

কুড়িগ্রামের উলিপুরে অসাবধানতাবশত বৈদ্যুতিক বোর্ডের সুইচে হাত দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রীও একই ঘটনার শিকার হন।

​বুধবার (৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে উলিপুর পৌরসভার বলদিপাড়া এলাকায় এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

​নিহতরা হলেন—বলদিপাড়া গ্রামের আবু সাইয়েদ (৬৮) এবং তাঁর স্ত্রী রাবেয়া বেগম (৬০)।

​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে নিজ ঘরের একটি বৈদ্যুতিক বোর্ডের সুইচে হাত দিতে যান আবু সাইয়েদ। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বামীকে ছটফট করতে দেখে তাঁকে উদ্ধার করতে দ্রুত এগিয়ে যান স্ত্রী রাবেয়া বেগম। কিন্তু কোনো সুরক্ষামূলক ব্যবস্থা না থাকায় স্বামীকে স্পর্শ করার সাথে সাথেই তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী উভয়ের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ এসে তাঁদের মরদেহ উদ্ধার করে।

​এই আকস্মিক ও মর্মান্তিক ঘটনায় পুরো বলদিপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ।

​উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতদের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”


More News Of This Category