বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

কুড়িগ্রামে মন্দিরে চুরি, রাধাকৃষ্ণের মূর্তিসহ পূজার সামগ্রী লুট: আটক ৪

Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

 

কুড়িগ্রামে মন্দিরে চুরি, রাধাকৃষ্ণের মূর্তিসহ পূজার সামগ্রী লুট: আটক ৪

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রাম সদর উপজেলায় একটি পারিবারিক মন্দিরের তালা ভেঙে রাধাকৃষ্ণের মূর্তিসহ বিভিন্ন পূজার সামগ্রী চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ।

রোববার রাতে উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের শিবরাম রাঙাতিপাড়ায় হরিপদ রায়ের পারিবারিক রাধা গোবিন্দ মন্দিরে এ চুরির ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন—কাঁঠালবাড়ী ইউনিয়নের শিবরাম দয়ারচর এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে আঃ জলিল (২৩), মৃত তরিশের ছেলে জুয়েল (২১), নজরুল ইসলামের ছেলে আপেল (২৪) এবং আবু তৈয়ব আলীর ছেলে আশিকুর রহমান (২২)।

পুলিশ জানায়, দুর্বৃত্তরা মন্দিরের গ্রিলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় সেখান থেকে রাধাকৃষ্ণের পিতল ও কাঁসার মূর্তি, গোপাল মূর্তি, কাঁসার ঘটি, ঘণ্টা ও কাঁসর চুরি করা হয়।

মন্দিরের মালিক হরিপদ রায়ের ছেলে ধীমান কুমার রায় জানান, চুরির বিষয়টি পুলিশকে অবহিত করার পর পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে।

সদর থানার ওসি কামাল হোসেন বলেন, চুরির ঘটনায় রাতে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় মামলা করা হবে।


More News Of This Category