বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
Headline :
সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার এমপি মিলন দিনাজপুরে উদ্ধার হওয়া ৩২ কেজি ওজনের প্রাচীন বিষ্ণুমূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মসজিদ সভাপতির মৃত্যু

Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মসজিদ সভাপতির মৃত্যু

আরমান হোসেন রাজ
০১৭১৭৭৭৬৯৭২
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৈদ্যুতিক তারে আটকেথাকা একটি কাঁচা বাঁশ সরাতে গিয়ে রবিবার সকালে ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের চর বড়লই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কৃষক হলেন সোলেমন আলী (৭০)। তিনি উপজেলার বড়ভিটা ইউনিয়নের চর বড়লই গ্রামের বাসিন্দা এবং চর বড়লই জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ছিলেন।

পরিবারের লোকজন জানানা, সকাল ৯টার দিকে বাড়ির কয়েকটি গরু-ছাগল নিয়ে চরের দিকে যাচ্ছিলেন সোলেমান আলী। এ সময় বাড়ির পাশে একটি বৈদ্যুতিক তারের সঙ্গে একটি কাঁচা বাঁশ আটকে দেখে তিনি সেটি সরানোর চেষ্টা করেন। এসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থেলেই মারা যান।

ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় পরিবারের লোকজনের কোন অভিযোগ নেই। থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।


More News Of This Category