শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
Headline :
পদ্ম ফুলের সৌন্দর্যের নীলাভূমি নাগেশ^রীর ডাকনিরপাট পদ্মবিল প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ বিয়ের আগের দিনই বরের মৃত্যু: গাইবান্ধায় আনন্দ ঘেরা দুই পরিবারে হঠাৎ শোকের ছায়া কালভার্ট আছে, সড়ক নেই: নীলফামারীতে দুই ইউনিয়নের হাজারো মানুষের চরম ভোগান্তি রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়।

কুড়িগ্রামে নিজ শোয়ার ঘর থেকে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামে নিজ শোয়ার ঘর থেকে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘর থেকে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার ( ১ অক্টোবর ) সকালে লাশ উদ্ধার করে পুলিশকে সংবাদ দেয় স্থানীয়রা।

সদর উপজেলার হলোখানা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বালাকুড়া মাদ্রাসা পাড়ায় এই ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম নাজমুল ইসলাম (২২) । সে ওই এলাকার নজরুল ইসলামের নাতি। জন্মের পর থেকে সে তার নানার বাড়িতে থাকে। নাজমুল ইসলাম খলিলগঞ্জ স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র। সংসারে অভাব-অনটনের কারণে লেখাপড়ার পাশাপাশি দিনমজুরি কাজ করে সে।

পরিবারের দাবি আত্মহত্যা করেছে। কিন্তু কি কারণে করেছে তা কেউ জানাতে পারেনি। পরিবারের কারো সাথে কলহের বিষয়েও কোন তথ্য পাওয়া যায়নি।

তদন্ত কর্মকর্তা কুড়িগ্রাম থানার এস আই আবুল কালাম আজাদ বলেন, ঘটনাস্থলে আমি আছি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা আত্মহত্যা।

কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। পরিবারের লোকজন ও স্থানীয়দের কোন অভিযোগ না থাকায় লাশ ময়না তদন্ত হবে না।


More News Of This Category