সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
Headline :
ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা।

কুমিল্লার মুরাদনগরে সংখ্যালঘু গৃহবধুর উপর বর্বরোচিত, অমানবিক পাশিবিক নির্যাতন ও ঢাকার খিলক্ষেত এলাকায় দূর্গা মন্দির ও দূর্গা প্রতিমা ভাঙ্গচুরের প্রতিবাদে মানববন্ধন

Reporter Name / ৩০ Time View
Update : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
কুমিল্লার মুরাদনগরে সংখ্যালঘু গৃহবধুর উপর বর্বরোচিত, অমানবিক পাশিবিক নির্যাতন ও ঢাকার খিলক্ষেত এলাকায় দূর্গা মন্দির ও দূর্গা প্রতিমা ভাঙ্গচুরের প্রতিবাদে মানববন্ধন

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরে সংখ্যালঘু এক গৃহবধুর উপর বর্বরোচিত, অমানবিক পাশিবিক নির্যাতন ও ঢাকার খিলক্ষেত এলাকায় দূর্গা মন্দির ও দূর্গা প্রতিমা ভাঙ্গচুরের প্রতিবাদে এবং অপরাধীদের বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক মানববন্ধন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ফটিকছড়ি উপজেলা শাখার সভাপতি বাবু বিজয় কৃষ্ণ বৈষ্ণব এর সভাপতিত্বে আজ ১ জুলাই বিকাল ৪টায় বিবিরহাট বাস স্টেশন সংলগ্ন স্থানে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফটিকছড়ি উপজেলা শাখার সভাপতি মাষ্টার রতন কান্তি চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ফটিকছড়ি কেন্দ্রীয় লোকনাথ মন্দিরের মঠাধ্যক্ষ শ্রীমৎ উজ্জ্বলানন্দ ব্রহ্মচারী, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি শিমুল ধর, নিরঞ্জন চৌধুরী, সাধারণ সম্পাদক লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই,

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফটিকছড়ি পৌরসভার সাবেক সভাপতি ডা. স্বপন দত্ত, সভাপতি ডা. অভি দে, বাগীশিক ফটিকছড়ি সংসদের সভাপতি মানস চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক মাষ্টার লিটন দে, জাগো হিন্দু পরিষদ ফটিকছড়ি উপজেলা শাখার সভাপতি বাবু পলাশ শীল,

আরও পড়ুনঃ গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ শরীফের ব্যবস্থাপনায় ৫দিন ব্যাপী শোহাদা-ই কারবালা মাহফিলের ১ম দিবসে বক্তারা- সত্যকে বাস্তব দৃষ্টিভঙ্গি দিয়ে উপলব্ধি করাই কারবালার শিক্ষা

সনাতন সংগঠনের সদস্য সচিব কনক শর্ম্মা, ভূজপুর পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সুমন কুমার নাথ, চট্টগ্রাম চা-শ্রমিক ইউনিয়নের সভাপতি নিরঞ্জন নাথ মন্টু, সূর্যগিরি আশ্রম শাখার সহ-সভাপতি ড. তরুণ কুমার আচার্য কৃষ্ণ।

মনববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, জন্মষ্টমী উদযাপন পরিষদ, বাগীশিক সংসদ, জাগো হিন্দু পরিষদ ও সনাতন সংগঠনের নেতৃবৃন্দ এবং সনাতনী সকল জনগোষ্টী।

সভায় বক্তারা দ্রুততম সময়ে কুমিল্লার মুরাদনগরে নারকীয় ঘটনা এবং ঢাকা খিলক্ষেত এলাকায় মন্দির ও প্রতিমা ভাঙ্গচুরের ঘটনায় জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category