শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
Headline :
বরিশাল মেজবানি রেস্টুরেন্টের শুভ উদ্বোধন চট্টগ্রামের ঐতিহ্য এবার ঢাকা-বরিশাল মহাসড়কে ​এইচ.এম. তরিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি, দৈনিক বাংলার সংবাদ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক স্যারের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল নিজস্ব প্রতিবেদক: মোঃ আনোয়ার হোসেন। তুরাগে যুব সমাজের উঠান বৈঠক,জলাবদ্ধতা নিরসন ও মাদকমুক্ত ওয়ার্ড গড়ার অঙ্গীকার চান মিয়া ব্যাপারীর মো:শাহজালাল সুমন: মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয়ের আগমন উপলক্ষে নীলফামারী জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও আপরাধ দমন পর্যালোচনা অনুষ্ঠিত। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ নীলফামারীতে পুকুর থেকে তাজা হ্যান্ড গ্রেনেড উদ্ধার আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার দিনাজপুর বীরগঞ্জে প্রায় ২২ লক্ষ টাকা আত্মসাতের মামলায় ইটভাটা ম্যানেজার কারাগারে। রনজিৎ সরকার রাজ , দিনাজপুর প্রতিনিধিঃ পঞ্চগড়ে কাপড়ের বস্তা খুলতেই মিলল ১২ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্ট। ০১৭১৭৭৭৬৯৭২ স্কুল ফাঁকি দিয়ে পার্কে বিনোদন—বিপদের আগেই তিন কিশোরীকে ফেরালেন চন্দনাইশের ইউএনও এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ

কালীগঞ্জ টু গুলিস্থান রুটে কেটিএল বাস সার্ভিস চালু, ভাড়া ১২০ টাকা মোঃ আলমগীর মোল্লা

Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

কালীগঞ্জ টু গুলিস্থান রুটে কেটিএল বাস সার্ভিস চালু, ভাড়া ১২০ টাকা

মোঃ আলমগীর মোল্লা

৩ আগস্ট ২০২৬ দীর্ঘদিন বন্ধ থাকার পর গাজীপুরের কালীগঞ্জ থেকে ঢাকার গুলিস্থান পর্যন্ত কালীগঞ্জ ট্রান্সপোর্ট লিঃ (কেটিএল) বাস সার্ভিসের শুভ উদ্বোধন হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার দেওপাড়া ফেরীঘাটের কেটিএল কাউন্টার সংলগ্ন এলাকায় এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কেটিএল সার্ভিসের চেয়ারম্যান সাদ্দাম মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাস সার্ভিসের উদ্বোধন করেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন ও অফিসার ইনচার্জ তদন্ত মো. আশরাফুল ইসলাম।

উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাসানুর রহমান জুয়েলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. খায়রুল আহসান মিন্টু ও কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদি মোরসালিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফী হাবিবুল্লাহ্, সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাভলু, ফরিদ আহমেদ মৃধা, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াসিন মোল্লা, পৌর বিএনপির আহ্বায়ক সদস্য সচিব ইব্রাহিম প্রধান, সদস্য সালাহ্ উদ্দিন আহমেদসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিআরটিসি বাস কর্তৃপক্ষ জানায়, দেওপাড়া ফেরীঘাট থেকে প্রতিদিন ৩০টি বাস গুলিস্থান পর্যন্ত চলাচল করবে। কেটিএল বাস সার্ভিসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১২০ টাকা।

এলাকাবাসীরা বলেন, অনেক দিন পর কালীগঞ্জবাসীর জন্য এটি একটি ভালো উদ্যোগ। এর মাধ্যমে বর্তমান সাংসদ আরও জনপ্রিয় হয়ে উঠলেন।

পূর্বে কালীগঞ্জ থেকে ঢাকার গুলিস্থান পর্যন্ত কালীগঞ্জ ট্রান্সপোর্ট লিমিটেডের বাস চলাচল করলেও বিভিন্ন প্রতিকূলতা ও সংকটের কারণে তা বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন পর আজ থেকে কেটিএল পূর্বের ঐতিহ্য নিয়ে আবারও বাস চলাচল শুরু করলো।


More News Of This Category