রবিবার, ১০ মে ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
Headline :
‎ফুলছড়িতে বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত । বরগুনার তালতলীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভয়াবহ ফাটল, ঝুঁকিতে ২৫ হাজার মানুষের জনপদ। প্রতিমন্ত্রীর তালিকায় খুলনা-৪ এর এমপি হেলাল। শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশ হোয়াইক্যং ইউনিয়ন ৪নং ওয়ার্ড আহ্বায়ক কমিটি গঠন। চিলমারীতে ইয়াবা ব্যবসায়ী ৫৭পিচ ইয়াবাসহ আটক। বরগুনার তালতলীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভয়াবহ ফাটল, ঝুঁকিতে ২৫ হাজার মানুষের জনপদ রূপসায় হীড বাংলাদেশের শিক্ষা বৃত্তি প্রদান ও মাদকবিরোধী পটগান অনুষ্ঠান অনুষ্ঠিত। লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নে লিবিয়া প্রবাসী ছেলেকে কেন্দ্র করে মো. আব্দুল মোল্লা (৬২) নামে এক বৃদ্ধকে মসজিদের সামনে আম গাছের সাথে বেঁধে অমানুষিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে আদিতমারীতে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১২। রাজাপুরের হাইলাকাঠি ছালাম মেম্বারের বাড়ীতে জারীগানের পাল্লায় ব্যাপক উপস্থিতি।

কালীগঞ্জে ১৭ কোটি টাকার দৃষ্টিনন্দন সড়কসহ ৩টি প্রকল্পের উদ্বোধন।

Update : শনিবার, ৯ মে, ২০২৬

মোঃ আলমগীর মোল্লা

কালীগঞ্জ (গাজীপুর) ৭ মে ২০২৬ গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পল্লী অবকাঠামো উন্নয়নের আওতায় দৃষ্টিনন্দন সড়কসহ ১৫ কোটি ৮৩ লাখ ৬৬ হাজার ৯৩৫ টাকার ২টি প্রকল্প এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রায় ৭৭ লাখ টাকার ১টি প্রকল্প উদ্বোধন করা হয়েছে।

এইচবিবি সড়ক নির্মাণ
গতকাল সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ৭৬ লাখ ৫৬ হাজার ৬৫৮.৯৫ টাকার প্রকল্প উদ্বোধন করা হয়। উপজেলার মোক্তারপুর ইউনিয়নের হাসেম শেখের বাড়ি হতে সোলায়মানের টেক মসজিদ পর্যন্ত রাস্তা হেরিং বোন বন্ড (এইচবিবি) করণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন।

দৃষ্টিনন্দন সড়ক প্রকল্পে
বিকেলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ৯ কোটি ৫০ লাখ ১৫ হাজার ০৪০.২৭৪ টাকার দৃষ্টিনন্দন সড়ক ভাটিরা হতে কালীগঞ্জ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন করেন এমপি ফজলুল হক মিলন।

জামালপুর-জাঙ্গালীয়া সড়ক উন্নয়ন
একই সময় ৬ কোটি ৩৩ লাখ ৫১ হাজার ৮৯৫.৫০৮ টাকার জামালপুর ইউনিয়নের জাঙ্গালীয়া জিসি হতে জামালপুর জিসি ভায়া দোলান বাজার সড়ক উন্নয়ন প্রকল্পেরও ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন:

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, গাজীপুরের নির্বাহী প্রকৌশলী আবদুল মান্নান
উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল করিম
কালীগঞ্জ থানার ওসি মোঃ জাকির হোসেন
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা‌ মোঃ আবুল কালাম আজাদ
উপজেলা বিএনপির আহবায়ক মোঃ হুমায়ুন কবির মাষ্টার
সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু
কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোঃ লুৎফুর রহমান
বক্তারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রফিজুল ইসলাম দর্জি
মোক্তারপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আইউব বাগমার
জামালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হারুন অর রশিদ দেওয়ান
বাহাদুরশাদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এস এম জয়নাল আবেদীন
জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন মোল্লা প্রমুখ।


More News Of This Category