বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

কালীগঞ্জে পূর্বাচল নতুন শহরে উচ্ছেদ অভিযান যৌথবাহিনীর

মো আলমগীর মোল্লাঃ
Update : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

মো আলমগীর মোল্লাঃ

পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৪ ও ২৫ নং সেক্টরে অবৈধ ভূমিদস্যু দখলদারদের বিরুদ্ধে যৌথবাহিনীর উচ্ছেদ অভিযান চালিয়ে ৪৪টি পরিবারের ১৫৫টি অবৈধভাবে দখলদারদের নির্মিত ঘরবাড়ি গুড়িয়ে দিয়েছেন।

গাজীপুর জেলা ও কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই উচ্ছেদ অভিযানে বিজিবি, র‍্যাব, পুলিশ, রাজউক ও বন বিভাগের শতাধিক কর্মকর্তা ও কর্মচারী অংশ গ্রহণ করেন।

বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা শারমিন আক্তার জানান, পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৪ ও ২৫ নম্বর সেক্টরের এই এলাকাকে শালকপিচ সমৃদ্ধ ভূমি ব্যবস্থাপনা ও জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য সরকার বিশেষ জীববৈচিত্র্য এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছিল।

যা উপজেলার নাগরী ইউনিয়নাধীন কেটুন ও পারার্বতা এলাকার কিছু লোকজন সেই জমি দখল করে অবৈধভাবে বসবাস করে আসছিল। বিভিন্ন সময়ে তাদেরকে এখান থেকে চলে যেতে সরকারিভাবে বলা হলেও তারা কোনো তোয়াক্কা করেনি। বিধায় গত ২৪ জুলাই পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন অধিশাখা-১ এর সিনিয়র সহকারী সচিব জোনায়েদ কবীর সোহাগ এ উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য নির্দেশ প্রদান করেন।

প্রাকৃতিক বনভূমি রক্ষা ও সরকারি জমি দখলমুক্ত করার অংশ হিসেবে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ২২(১) ধারার ক্ষমতাবলে এই অভিযান পরিচালিত অভিযানের লক্ষ্য ছিল পূর্বাচল প্রকল্পের আওতাধীন ১৪৪ একর শালকপিচ সমৃদ্ধ বনভূমির সুরক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণ।

সোমবার (২৮ জুলাই) সকালে থেকে পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকার পূরণে যৌথবাহিনীর সহযোগিতায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুনঃ কালীগঞ্জে পূর্বাচল নতুন শহরে উচ্ছেদ অভিযান যৌথবাহিনীর

উচ্ছেদ হওয়া স্থাপনাগুলোর মধ্যে টিনশেড, আধাপাকা ও পাকা স্থাপনাও ছিল। এই অভিযান পূর্বাচল নতুন শহর প্রকল্পের পরিবেশগত ভারসাম্য বজায় রাখা ও প্রকল্পের জমি পুনরুদ্ধারের দিক দিয়ে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এই সময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ, সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন উর্মী,বিজিবি’র সুবেদার মো. আবুল কালাম আজাদ, র‌্যাব-১ ওয়ারেন্ট অফিসার মো. ওয়াদুদ, পুলিশ ইন্সপেক্টর মেহেদী হাসান, বিদ্যুৎ বিভাগের সুপারভাইজার মেহেদী হাসান, রাজউক কর্মকর্তা ওয়াহিদুজ্জামান শাহীন প্রমুখ।


More News Of This Category