সোমবার, ১১ মে ২০২৬, ১০:১১ অপরাহ্ন
Headline :
লালমনিরহাট পৌরসভার রেল স্টেশন থেকে মিশন মোড় গোল চত্বর হয়ে সার্কিট হাউজ পর্যন্ত স্টিট লাইট প্রজ্বলন এর শুভ উদ্বোধন। প্রধান অতিথিঃ জনাব আসাদুল হাবিব দুলু এমপি, মাননীয় মন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের বিশাল ছাত্র গণজমায়েত অনুষ্ঠিত। মেডিকেল রিপ্রেজেনটেটিভঔষধ কোম্পানির প্রতিনিধি বা Medical Representative (MR) পেশাটি আধুনিক স্বাস্থ্যসেবা ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ। বীরগঞ্জে মাদক ব‌্যবসায়ীসহ ৩ জন গ্রেফতার, নিয়মিত মামলা রেকর্ড। লালমনিরহাটে আলোচিত সুমন হত্যা মামলার ২ নং আসামি রেজাউল মিয়া আজ ভোরে রংপুর র‍্যাবের হাতে আটক হয়েছে। কালীগঞ্জে আবদুল্লাহ্ এগ্রো ফুডে যৌথ অভিযান: ২ লাখ টাকা জরিমানা, কারখানা বন্ধের নির্দেশ। লালমনিরহাটের রিপ্রেজেনটেটিভদের ন্যায্য দাবি আদায়ে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। দালাল নয়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভগণ এদেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী”— এই স্লোগানকে সামনে রেখে পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে খাগড়াছড়িতে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গজারিয়ায় ভূমিদস্যুদের রুখে দেওয়ার ঘোষণা এমপি কামরুজ্জামান রতনের।

কালীগঞ্জে আবদুল্লাহ্ এগ্রো ফুডে যৌথ অভিযান: ২ লাখ টাকা জরিমানা, কারখানা বন্ধের নির্দেশ।

Update : সোমবার, ১১ মে, ২০২৬

মোঃ আলমগীর মোল্লা, বাংলার সংবাদ।

কালীগঞ্জ (গাজীপুর)১০ মে ২০২৬ গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত আবদুল্লাহ্ এগ্রো ফুড প্রোডাক্ট প্রতিষ্ঠানে জেলা প্রশাসনের যৌথ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনসহ নানা অনিয়মের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী ও উৎপাদন উপকরণ জব্দ করে কারখানার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার বক্তারপুর ইউনিয়ন পরিষদের পাশে অবস্থিত আবদুল্লাহ্ এগ্রো ফুড প্রোডাক্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, অনুমোদনবিহীন পণ্য সংরক্ষণ এবং ভেজাল সংশ্লিষ্ট বিভিন্ন অভিযোগ ছিল গাজীপুর জেলা প্রশাসনের নিকট।

সেই অভিযোগের ভিত্তিতে রবিবার মধ্যরাতে গাজীপুর জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান রুবেলের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। যৌথ অভিযানে পূর্বাচল সিপিসি-৩, র‌্যাব-১ এর মেজর রবিউল আলম, স্যানিটারি ইন্সপেক্টরসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

অভিযানকালে প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনসহ নানা অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় নিরাপদ খাদ্য আইন ২০১৩ মোতাবেক আবদুল্লাহ্ এগ্রো ফুড প্রোডাক্টকে ২ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

পাশাপাশি জেলা স্যানেটারি ইন্সপেক্টর ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম বন্ধ রাখার প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেন। অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন মো. খাদেমুল ইসলাম।

গাজীপুর জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান রুবেল বলেন, আবদুল্লাহ্ এগ্রো ফুড প্রোডাক্ট প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও অনুমোদনবিহীন পণ্য সংরক্ষণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানকালে সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানকে নিরাপদ খাদ্য আইন ২০১৩ মোতাবেক ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

তিনি আরও বলেন, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। খাদ্যে ভেজাল ও নিম্নমানের পণ্য উৎপাদনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।


More News Of This Category