বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
Headline :
সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার এমপি মিলন দিনাজপুরে উদ্ধার হওয়া ৩২ কেজি ওজনের প্রাচীন বিষ্ণুমূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন

কালিয়াকৈরে বাসাবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি কক্ষ জিনিসপত্র পুড়ে ছাই ফায়ার সার্ভিসের ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

কালিয়াকৈরে বাসাবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি কক্ষ জিনিসপত্র পুড়ে ছাই
ফায়ার সার্ভিসের ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ

 

গাজীপুরের কালিয়াকৈরে একটি কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ টি কক্ষের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বিশ্বাসপাড়া এলাকায় আলমগীর হোসেনের কলোনিতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে কলোনির একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। ওই সময় কক্ষে কেউ ছিলেন না। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আটটি কক্ষের আসবাবপত্র ও বিভিন্ন মালামাল পুড়ে যায়। অধিকাংশ কক্ষ তালাবদ্ধ থাকায় মালামাল বের করা সম্ভব হয়নি।

কলোনির মালিক আলমগীর হোসেনের দাবি, আগুনে প্রায় ১৫ লাখ টাকার মত জিনিস পুড়ে ছাই,আমার বাসার ঘরের আসবাবপত্র, আলমারী, খাট,সুকেছ,ফ্রিজ, ফ্যান, ও আরো নানা প্রকার জিনিস ক্ষয়ক্ষতি হয়েছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইফতেখার রায়হান চৌধুরী বলেন, দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।


More News Of This Category