সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
Headline :
ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা।

কাপাসিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে যুবলীগ নেতার নেতৃত্বে লুটপাট ভাঙচুর ৫ নারীসহ আহত ৬

Reporter Name / ২৯ Time View
Update : রবিবার, ১৫ জুন, ২০২৫
গাজীপুরে

গাজীপুর প্রতিনিধিঃ

 

জমি সংক্রান্ত বিরোধে গাজীপুরের কাপাসিয়া টোক ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি ও ইউপি সদস্য শফিকুল ইসলাম কবিরের নেতৃত্বে গত শুক্রবার সকালে উলুসারার ফজলুল হকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে ইউপি সদস্য ও যুবলীগ নেতা কবির হোসেন সহ আট জনের নামে অজ্ঞাত নামা আরো পনেরো-বিশ জনকে আসামি করে কাপাসিয়া থানায় একটি মামলা দায়ের করেছে ফজলুল হক।

অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি ফজলুল হক তার স্ত্রী মনোয়ারা খাতুনের নামে বাড়ির পার্শ্ববর্তী ৫২ শতাংশ জমি কিনেছেন। শুক্রবার সকালে তার পরিবারের লোকজন নিয়ে ওই জমি পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করতে গেলে কবির হোসেন তার দলবল সহ সেখানে হাজির হয়ে অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকে।

এ সময় তারা পনেরোটি মোটর সাইকেল ও দেশীয় অস্ত্রসহ ৩০ থেকে ৩৫ জনের সন্ত্রাসী বাহিনী ফজলুল হকের বাড়িতে হামলা চালায়। কবির হোসেন ও তার লোকজন ফজলুল হকের স্ত্রী মনোয়ারা বেগম, মেয়ে ফাহিমা আক্তার, পুত্রবধূ সুমাইয়া আক্তার, ছোট ভাইয়ের স্ত্রী নাজমা আক্তার, ভাতিজি লতিফা আক্তার ও ভাতিজা আশিকুর রহমানকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন।

আরও পড়ুনঃ কুয়াকাটায় লেইস প্রশিক্ষনার্থী নবীন শিক্ষকদের মিলনমেলা

তারা ফজলুল হকের বসত ঘরে হামলা চালিয়ে নগদ ১৩ লাখ টাকা, ১৩ ভরি স্বর্ণালঙ্কার, তিনটি মোবাইল ফোন ও নানা মূল্যবান জিনিস পত্র লুটপাট করে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

এ সময় আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কা জনক অবস্থায় তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরন করা হয়।

এ বিষয়ে কাপাসিয়া থানার ওসি জয়নাল আবেদীর মণ্ডল জানান, এ বিষয়ে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতার ও মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category