বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

কাদের পরিকল্পনা বাস্তবায়নের জন‍্য আমাদের রাজনীতি অঙ্গনে এত হানাহানি ভাইয়ের শত্রু ভাই

অথই নূরুল আমিন
Update : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

অথই নূরুল আমিনঃ

আমরা কাদের স্বার্থে এই দোষীত রাজনীতি শুরু করেছি। ঘরে ঘরে বিবাদ করে চলেছি। প্রতিবেশির ক্ষতি করছি। বন্ধুকে বন্ধু হত‍্যা করছে। এই রাজনীতির নামের দোহাই দিয়ে একদল গণহারে চাদাবাজী করে চলেছে। আরেক দল ভূমি দস‍্যু হয়েছে। সারাদেশের রাজনীতি নিয়ে গবেষণা করলে দেখা যায়। প্রতিটা মানুষ যেন একজন আরেকজনের চরম শত্রুতায় পরিণত হয়েছে।

এখানে মানুষের কোনো পরিচয় কারো কাছে পাওয়া যাচ্ছে না। শতভাগ হিংস্র প্রানীর সকল চরিত্র এখানে ঠাই পেয়েছে। জনসভায় ভাষণে একদল আরেক দলকে একেবারে লেংটা করে কাপড় খুলে ইচ্ছে মত গালী গালাজ করা হচ্ছে। একদলের মিটিং মিছিলে আরেকদল বাধা দিচ্ছে।

এখানে খুন খারাপিও হচ্ছে প্রতিনিয়ত। এর মুল উদ্দেশ্য কি? রাজনীতি রাজনীতি করতে করতে আজকে সমগ্র দেশের সবাই নিরাপত্তাহীন হয়ে পরেছি। একদলের লোক অন‍্যদলের বা অন‍্য মতাদর্শের লোকেরে নির্মমভাবে হত‍্যা করা হচ্ছে। অনেক ক্ষেত্রে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। সুযোগ বুঝে একজন আরেকজনের নামে মিথ্যা ও কুৎসা রটনা করা হচ্ছে।

আরও পড়ুনঃ নাসিরনগরে পুলিশের কাছ থেকে হাতকড়া নিয়ে আসামীর পলায়ন , তিন পুলিশ আহত

রাজনীতি অঙ্গনে আজকে সবাই যেন সবার শত্রু হয়ে গেছে। এরকম বিষয়টি কি আদৌ উচিৎ? মানব জীবনের সকল আদর্শ সকল সৌন্দর্য এই রাজনীতি করে করে চলে গেছে । আজকে ঘরে ঘরে সবাই সবার দুশমন হয়ে গেছে। ভাইয়ের সাথে ভাইয়ের দন্দ লেগে আছে। এক প্রতিবেশি আরেক প্রতিবেশির ক্ষতিসাধন করছে।

দিনদিন আমাদের পঞ্চায়েত ব‍্যবস্থা হারিয়ে যাচ্ছে। একতা হারিয়ে যাচ্ছে। বন্ধুত্ব এবং বন্ধুত্বপূর্ণ আচরণ হারিয়ে যাচ্ছে। আমরা একজন প্রতিবেশির সাথে রাজনৈতিক উদ্দেশ্যে জঘন্যতম খারাপ আচরণ করে চলেছি। ধর মার কাট এরকম ঘটনায় জড়িয়ে পরছি। আমার প্রশ্ন হলো সমগ্র জাতির কাছে। এরকম কেন হলো। আসলে এই ধরনের নীতি আচরণের ফলে আমাদের মনের শান্তি গুলো বিনষ্ট হচ্ছে। আমরা দিনদিন অমানুষ হয়ে যাচ্ছি। এটা আমরা ভাবার সময় টুকু ও পাচ্ছি না।

অথই নূরুল আমিন
কবি কলামিস্ট ও রাষ্ট্র বিজ্ঞানী


More News Of This Category