বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

কাঠালিয়ায় রাস্তার কাজে অনিয়ম, সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি।

Update : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধিঃ-

ঝালকাঠি জেলাধীন কাঠালীয়া উপজেলার আমুয়া এলাকায় একটি রাস্তার কাজের অনিয়মের তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরায় এটিএন বাংলার সাংবাদিক এইচ এম নাসির উদ্দিন আকাশকে উপজেলা প্রকৌশলী গোলাম মোস্তফা কর্তৃক হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, আমুয়া এলাকার একটি রাস্তার নির্মাণকাজে নিম্নমানের উপকরণ ব্যবহারের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেন এটিএন বাংলার সাংবাদিক এইচ এম নাসির উদ্দিন আকাশ। এ ঘটনায় উপজেলা প্রকৌশলী গোলাম মোস্তফা ক্ষুব্ধ হয়ে তাঁকে ১৫ মার্চ/২৬ ইং রবিবার তাঁর অফিসে ডেকে নেন।
সাংবাদিক নাসিরের দাবি, অফিসে যাওয়ার পর প্রকৌশলী গোলাম মোস্তফা উত্তেজিত হয়ে তাকে মারতে উদ্যত হন।
এ সময় অফিসের অন্য কর্মচারীরা তাঁকে শান্ত করার চেষ্টা করেন। এক পর্যায়ে তিনি সাংবাদিকের ক্যামেরা ভেঙে ফেলার হুমকি দেন এবং বিভিন্ন ধরনের আপত্তিকর মন্তব্য করেন। পরে সাংবাদিককে দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও একই উপজেলার কৈখালী বাজার এলাকার একটি রাস্তার নির্মাণকাজে অনিয়মের খবর প্রকাশ করেন সাংবাদিক মাহফুজ ইলিয়াস ও এম এ আজিজ। সে সময়ও উপজেলা প্রকৌশলী তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও গালাগালির অভিযোগ উঠেছিল।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন সাংবাদিকমহল সহ এলাকাবাসী।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী গোলাম মোস্তফার বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এবিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই পুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় সাংবাদিকরা সহ সচেতন মহল।


More News Of This Category