মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
Headline :
ভোট কেন্দ্রকে অপসারণের জন্য একটি দুষ্কৃত চক্রর অপপ্রচার। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাকাত প্রদান ও মানবিক সহায়তার আহ্বান ঘুষ-দুর্নীতিতে জিরো টলারেন্স: রাজিবপুর প্রশাসনের সঙ্গে মতবিনিময় এমপি মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা নড়াইলের সিংগাশোলপুরে আধিপত্যের দ্বন্দ্বে চারজন নিহত, এলাকায় থমথমে পরিস্থিতি। জর্ডান প্রবাসীর নামে অর্থ সহায়তার প্রতারণা: ফেসবুকে শতাধিক মানুষ হয়রানির শিকার মেলান্দহ উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় সৈয়দ রাশেদুজ্জামান অপু মিয়া জাতীয়তাবাদী তারেক জিয়া প্রজন্ম দল – কেন্দ্রীয় কমিটিতে বিদ্যুৎ চন্দ্র বর্মন কে তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত নজরুল ইসলাম মন্জুকে কেসিসির প্রশাসক নিয়োগ দেওয়ায় খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের অভিনন্দন কাজিপুরে হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান- ৫০ হাজার টাকার অর্থদন্ড।

কাজিপুরে হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান- ৫০ হাজার টাকার অর্থদন্ড।

Reporter Name / ১৪ Time View
Update : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার:-

পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিযন্ত্রণ রাখতে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বিভিন্ন হোটেল ও দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিক হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য কার্যালয় যৌথ অভিযান পরিচালনা করেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কাজিপুর উপজেলার মেঘাই পুরান বাজারে হোটেল, মুদিদোকান, বেকারি দোকানে এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানগুলো তদারকি করা হয়। এসময় মেঘাই বাজারে সান্ত্বনা হোটেলের মালিককে নানা অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭,৩৯ ও ৪৩ ধারায় তিরিশ হাজার টাকা এবং জাহাঙ্গীর হোটেল মালিক জাহাঙ্গীরকে কুড়ি হাজার টাকা অর্থদন্ড করেন । এসময় হোটেল দুটির পোড়া তৈল, বাসি ইফতারি ও ক্ষতিকর খাদ্য উপাদান জব্দ করে ধ্বংস করা হয়। অভিযানে অন্যদের মধ্যে অংশ নেন সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ, জেলা নিরাপদ খাদ্য অফিসার আতিকুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর শহিদুল ইসলাম রন্টি, কনজুমার এসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) কাজিপুর উপজেলা শাখার সহসভাপতি মোঃ সেলিম রেজা ও সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম।
উপজেলা সহকারী কমিশনার ভূমি নাঈমা জাহান সুমাইয়া বলেন, “ মানসম্পন্ন পণ্য সরবরাহ এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার জন্য নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category