রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

কক্সবাজার সদর হাসপাতালে র‌্যাবের অভিযানে দালাল চক্রের চার সদস্য আটক, বিভিন্ন মেয়াদে সাজার নির্দেশ

Update : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

সাংবাদিক মোহাম্মদ আলম ,কক্সবাজার:

কক্সবাজার সদর হাসপাতালে র‌্যাব-১৫ এর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাসপাতাল চত্বরে সক্রিয় দালাল চক্রের চার সদস্যকে আটক করেছে। এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগে রোগীদের হয়রানি ও অবৈধভাবে অর্থ আদায়ের প্রমাণ মেলে।

র‌্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে হাসপাতালে আগত সাধারণ রোগী ও তাদের স্বজনদের নানা কৌশলে বিভ্রান্ত করে বিভিন্ন ক্লিনিকে পাঠিয়ে দিতো এবং এর বিনিময়ে মোটা অঙ্কের অর্থ আদায় করতো। এছাড়াও তারা বিভিন্ন সরকারি সেবার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগেও অভিযুক্ত।

আরও পড়ুনঃ মধুপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

অভিযানে আটক চারজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, স্বাস্থ্যসেবার নামে প্রতারণা বরদাস্ত করা হবে না এবং এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

জনগণকে হয়রানি ও দুর্ভোগ থেকে রক্ষা করতে প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সচেতন নাগরিকরা।


More News Of This Category