কক্সবাজারে ছারছীনার পীর সাহেবের শুভাগমন উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদন
ছারছীনা দরবার শরীফের সম্মানিত পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতী শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হোসাইন (মা.জি.আ.) আগামী ৬ নভেম্বর, শুক্রবার, কক্সবাজার আগমন করবেন।
তাঁর শুভাগমন উপলক্ষে কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পূর্ব ধেচুয়া পালংয়ের ঝুমকাটা স্টেশন চত্বরে এলাকাবাসীর উদ্যোগে এক ঈছালে ছাওয়াব, ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহফিলে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
উক্ত মাহফিলে কক্সবাজার জেলার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো যাচ্ছে। একই সঙ্গে মাহফিলের সার্বিক সফলতা এবং ছারছীনার পীর সাহেবের সুস্বাস্থ্য, দীর্ঘ নেক হায়াত ও সার্বিক কল্যাণ কামনায় সকলের কাছে আন্তরিক দোয়া কামনা করা হচ্ছে।