শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
Headline :
পদ্ম ফুলের সৌন্দর্যের নীলাভূমি নাগেশ^রীর ডাকনিরপাট পদ্মবিল প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ বিয়ের আগের দিনই বরের মৃত্যু: গাইবান্ধায় আনন্দ ঘেরা দুই পরিবারে হঠাৎ শোকের ছায়া কালভার্ট আছে, সড়ক নেই: নীলফামারীতে দুই ইউনিয়নের হাজারো মানুষের চরম ভোগান্তি রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়।

এসআরবি-১৩ এর অভিযানে রংপুর মহানগরীর কোতয়ালী এলাকায় অভিযান চালিয়ে প্রত্নতাত্ত্বিক নিদর্শনসহ (১৫.১ কেজি ওজনের কালো পাথরের বিষ্ণু মূর্তি এবং ৬.৮ কেজি ওজনের খন্ডিতাংশ কালো পাথর) ৩ জন পাচারকারী গ্রেফতার।

Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

এসআরবি-১৩ এর অভিযানে রংপুর মহানগরীর কোতয়ালী এলাকায় অভিযান চালিয়ে প্রত্নতাত্ত্বিক নিদর্শনসহ (১৫.১ কেজি ওজনের কালো পাথরের বিষ্ণু মূর্তি এবং ৬.৮ কেজি ওজনের খন্ডিতাংশ কালো পাথর) ৩ জন পাচারকারী গ্রেফতার।
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২

রংপুর মহানগরীর দক্ষিণ গুপ্তপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১৫.১ কেজি ওজনের একটি বিষ্ণু মূর্তি এবং ৬.৮ কেজি ওজনের চারটি কালো পাথরের খন্ডাংশ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। গতকাল রাতে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। এসময়, মূর্তি পাচারকারী চক্রের তিনজনকে গ্রেফতার করা হয়।

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, এসআরবি-১৩, রংপুর এর একটি আভিযানিক দল ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখ রাত ০৭.৫০ ঘটিকার সময় রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন দক্ষিণ গুপ্তপাড়ার এ কে এম হুমায়ুন কবিরের চারতলা বিল্ডিং এর ২য় তলার একটি ফ্লাটে অভিযান পরিচালনা করে একটি কালো পাথরের বিষ্ণু মূর্তি এবং চারটি কালো পাথরের খন্ডাংশ উদ্ধার করে। এসময়, মূর্তি চোরাচালান চক্রের তিন সদস্য রংপুর মহানগরীর গুপ্তপাড়ার আব্দুল কাদেরের ছেলে মোঃ মিজান (৪২), হারাগাছ থানার নয়াবাজার গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে মোঃ মোজাফ্ফর হোসেন (৩৭) এবং কাউনিয়া থানার সোনাতন সিদ্দিক বাজার গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ মাজেদুল ইসলাম (২৯) কে গ্রেফতার করা হয়।

এসআরবি বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। উদ্ধার হওয়া মূর্তিসহ জব্দকৃত আলামত এবং গ্রেপ্তারকৃত আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তাছাড়া, প্রত্নসম্পদ ও জাতীয় ঐতিহ্য রক্ষায় প্রত্নবস্তু চোরাচালানের বিরুদ্ধে এসআরবি-১৩ এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।


More News Of This Category