বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

এর যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Update : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

ক্যহলাচিং মারমা
খাগড়াছড়ি প্রতিনিধি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে খাগড়াছড়িতে গতকাল (২০ ফেব্রুয়ারি) শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিনি ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগ স্মরণ করে মাতৃভাষার মর্যাদা রক্ষায় জনগণকে সচেতন থাকার আহ্বান জানান।

এরপর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকেও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (খাগড়াছড়ি জেলা বিএনপি) দলীয়ভাবে শোভাযাত্রার মাধ্যমে ফুল অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।

শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় গান পরিবেশন, যার মধ্যে ছিল “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” গান, যা ভাষা আন্দোলনের স্মৃতি উজ্জ্বল করেছে।

এর আগে ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ছড়া পাঠ, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২১ ফেব্রুয়ারি দুপুরে খাগড়াছড়ি পৌরটাউন হল মিলনায়তনে শহীদদের স্মরণে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত, বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ ফরিদ মিঞা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাজিয়া তাহের, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) মোঃ মিজানুর রাহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তফা জাবেদ কায়সার, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরণ চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, বীর মুক্তিযোদ্ধা হেমদা রঞ্জন ত্রিপুরা সহ সরকারি, আধা সরকারি, বেসরকারি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে প্রতি বছর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। খাগড়াছড়িতে এবছরও দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে।


More News Of This Category