সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
Headline :
শুভ সকাল, আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই, মনে হয় ২, ৩ ছাড়া কেউই ভালো তা- না হলে কারোই সাড়া পাওয়া যায় না কেন। সাঘাটায় ২য় বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ পুলিশের অধস্তন পুলিশ কর্মচারীদের ২০২৬ সালের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার ক্যাম্প প্রশিক্ষণ উদ্বোধন করলেন পুলিশ সুপার, লালমনিরহাট। একতা এক্সপ্রেসে ছিনতাইয়ের চেষ্টা: পার্বতীপুরে যৌথ অভিযানে ‘মলম পার্টি’র ৫ সদস্য গ্রেফতার হাসান আল মামুন  সাহারাস্তি প্রতিনিধি মারসা মাতরুহে দারুল আজহার বাংলাদেশের বর্ণাঢ্য রেহলা–২০২৬ মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন বিশেষ প্রতিনিধি : কালিয়াকৈরে হাফেজ আলীমের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ গাইবান্ধার সুন্দরগঞ্জে ৭ মাসের অন্তঃসত্ত্বাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, থানায় অভিযোগ লালমনিরহাট জেলা কারাগারে ধারণক্ষমতার তিনগুণের বেশি বন্দী

একতা এক্সপ্রেসে ছিনতাইয়ের চেষ্টা: পার্বতীপুরে যৌথ অভিযানে ‘মলম পার্টি’র ৫ সদস্য গ্রেফতার

Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

একতা এক্সপ্রেসে ছিনতাইয়ের চেষ্টা: পার্বতীপুরে যৌথ অভিযানে ‘মলম পার্টি’র ৫ সদস্য গ্রেফতার

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২
দিনাজপুরের পার্বতীপুরে ঢাকাগামী আন্তঃনগর ‘একতা এক্সপ্রেস’ ট্রেনে যাত্রীদের টার্গেট করে ছিনতাইয়ের চেষ্টাকালে আন্তঃজেলা ছিনতাই ও অজ্ঞান/মলম পার্টির সক্রিয় ৫ সদস্যকে গ্রেফতার করেছে পার্বতীপুর রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও রেলওয়ে পুলিশ (জিআরপি)।
​শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে পার্বতীপুর রেলওয়ে স্টেশন এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃত আসামিরা হলেন— রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ভাংনি দক্ষিণপাড়া এলাকার মৃত কেরামত আলীর ছেলে মোঃ সাইফুল ইসলাম (৫৯), গাইবান্ধা জেলা শহরের পুলিশ লাইন সংলগ্ন আদর্শপাড়া (৫ নম্বর ওয়ার্ড) এলাকার মৃত সুরিং বিশ্বাসের ছেলে মোঃ সুরুজ মিয়া (৪৮), কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার চাকির পশার তালুক (মন্ডলপাড়া) এলাকার রশিদ মিয়ার ছেলে লিটন রানা (৩০), একই উপজেলার তেলীপাড়া মেকুরটারী এলাকার মৃত কুব্বাত আলীর ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (৩৪) এবং নড়াইল সদর উপজেলার ফুলসর পশ্চিমপাড়া এলাকার মৃত কুটি মিয়া মোল্লার ছেলে মোঃ রুহুল আমিন (৫৯)।
​রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ আন্তঃজেলা ছিনতাই চক্র ও প্রতারক ‘মলম পার্টি’র সক্রিয় সদস্য। শনিবার গভীর রাতে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনে সাধারণ যাত্রীদের টার্গেট করে ছিনতাই ও প্রতারণার অপচেষ্টা চলাকালে বিষয়টি আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে। পরে দ্রুত যৌথ অভিযান পরিচালনা করে হাতেনাতে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ট্রেনে নিয়মিত অপরাধমূলক কর্মকাণ্ড ও ছিনতাইয়ের পরিকল্পনার কথা স্বীকার করেছে।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদ উন নবী জানান, “আটককৃত আসামিরা চলন্ত ট্রেনে ও রেল স্টেশন এলাকায় নানা কৌশলে যাত্রীদের মালামাল ও অর্থ লুটে নিত। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। ট্রেনের সাধারণ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।”


More News Of This Category