আলমগীর শরীফ, ঝালকাঠি থেকে:-
গভীর শোকের সাথে জানানো যাচ্ছে যে, ঝালকাঠি জেলাধীন রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের পালট গ্রামের সকলজন পরিচিত, বড়ইয়া মাধ্যমিক বিদ্যালয়ের স্টাফ ও পালট নিবাসী বীর মুক্তিযোদ্ধা মরহুম সাহেব আলী শরীফের একমাত্র পুত্র এবং সাংবাদিক আলমগীর শরীফের চাচতো ভাই মোঃ ইকবাল হোসেন শরীফ (৫৯) ১৮ মার্চ ২০২৬ খ্রিঃ, রাত ০২:২৫ ঘটিকায় নিজ বাড়িতে কিডনি রোগে অসুস্থ অবস্থায় ইন্তেকাল করেছেন।
“ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”
মরহুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এলাকাবাসী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। আমিন।