মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
Headline :
সাঘাটায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারি গ্রেফতার। মশক নিধনে ডিএসসিসির মাসব্যাপী বিশেষ ‘ক্রাশ প্রোগ্রাম’ শুরু; থাকছে চার স্তরের তদারকি ঢাকা, ১ মার্চ ২০২৬ রবিবার। ভোলাহাট সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১। তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা। রমজানকে ঘিরে উলিপুরে ব্যাপক বাজার মনিটরিং: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা, সতর্কবার্তা প্রশাসনের। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত। জাতীয় সংসদের হুইপ হলেন খুলনা-৩ আসনের এমপি রকিবুল ইসলাম বকুল। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু তেরখাদায়’খাল খনন উদ্বোধনে এমপি হেলাল। মিডিয়র স্টিকার লাগিয়ে নরসিংদীর শিবপুরে গরু চুরি। মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত।

উলিপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ  / ৪০ Time View
Update : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় নানা কর্মসূচি পালন করেছে।

কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি, পথসভা, বৃক্ষরোপণ এবং বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন। বুধবার (২০ জুলাই) দুপুর ১২টায় র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা শহীদ মিনারের সামনে পথসভায় মিলিত হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোতাসিম বিল্লাহ মাসুমের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-প্রচার সম্পাদক আখতারুজ্জামান রনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল আরমান, জেলা স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন কাজল, যুগ্ম আহ্বায়ক তৌকির ইসলাম সেতু প্রমুখ।

আরও পড়ুনঃ উত্তরা মাইলস্টোন ট্র্যাজেডি নিহত ও আহত পরিবারের পাশে বিএনপি পরিবার

এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজ্জাকুল ইসলাম রিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফুজ্জামান রাঙ্গা, সদস্য সচিব হামিদুল ইসলাম হামিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আল আমিনসহ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে নেতৃবৃন্দ দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category