বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

ঈদের আনন্দ ছড়িয়ে দিল সাঘাটা উন্নয়ন সংস্থা—অসহায়দের মুখে হাসি।

Update : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ

 

গাইবান্ধার সাঘাটায় অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সাঘাটা উন্নয়ন সংস্থা (SUS)-এর উদ্যোগে পবিত্র ঈদ উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের নির্বাহী পরিচালক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফাহমিদুল ইসলাম মোল্লা রানা, যিনি অনুষ্ঠানে সভাপতিত্বও করেন।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা আনোয়ার হোসেন রানা ও আনিছুর রহমান, সহ-সভাপতি মাজেদুর ইসলাম; সাধারণ সম্পাদক শ্রী জয় চন্দ্র বিলাশ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, দপ্তর সম্পাদক খাইরুল ইসলাম, রক্ত বিষয়ক সম্পাদক আব্দুর রউফ, কোষাধ্যক্ষ আরিফ হোসেন, গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক আনছারুজ্জামান রেজওয়ান , জেলা কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা সহ অর্থ বিষয়ক সম্পাদক বাদশা, রেজানুল পারভেজ লিয়ন, সিনদীদ সিবগাতুল্লাহ ফারুক

কেন্দ্রীয় সদস্য, জীবন ইসলাম হারুন, রশিদ, মমিন, মোস্তসকিম, মনজিরুল, রফিক, নিরব, সোহেল রানা, শাকিল সহ জেলা, উপজেলা কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিল এবং কার্যনির্বাহী সদস্য রিপন চন্দ্রসহ অন্যান্য সদস্যবৃন্দ।

 

সাঘাটা উন্নয়ন সংস্থা (SUS) একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন, যা দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক ও সামাজিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থাটি নিয়মিত রক্তদান কর্মসূচি, অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা, শীতবস্ত্র বিতরণ, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সহায়তা এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান করে থাকে।

 

অনুষ্ঠানটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায় এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া সম্ভব হয়।


More News Of This Category