সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
Headline :
ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। শপথ গ্রহণের পর অফিসে বসেই দুর্নীতিমুক্ত আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নজরুল ইসলাম মঞ্জু। ড্রেন পরিষ্কারে ভোরে মাঠে নামবেন খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মঞ্জু। নরসিংদীর মনেহরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদককারবী গ্রেফতার। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। দিঘলিয়ায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণ, আর প্রশাসন হচ্ছে জনগণের সেবক। বিদায় আয়াতুল্লাহ আলি খামেনি.শোক প্রকাশ। সিরাজগঞ্জের কাজিপুরে সিএইচসিপির বিরুদ্ধে মাটি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

ইসলামে পারিবারিক জীবনের গুরুত্ব

Reporter Name / ১২৮ Time View
Update : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

উম্মে হাবিবা শান্তাঃ সমাজজীবনের প্রথম ভিত্তি ও বুনিয়াদ হলো পরিবার। মানব জীবনের যাত্রা থেকেই এ পরিবার সূত্রের শুভ সূচনা। পিতা-মাতা, ভাই-বোন, স্বামী-স্ত্রী, সন্তান-সন্ততি প্রভৃতি একান্নভুক্ত ব্যক্তির সমন্বয়ে গড়ে ওঠা সংক্ষিপ্ত মানব পরিমণ্ডলকে পরিবার বলে। আদি পিতা হজরত আদম (আ.) ও আদি মাতা হজরত হাওয়া (আ.)-এর মাধ্যমেই এর প্রথম বিকাশ।

পৃথিবীর সব মানুষের সৃষ্টি এক আদম (আ.) থেকে। আল্লাহতায়ালা ইরশাদ করেছেন : হে মানব! তোমরা তোমাদের প্রতিপালককে ভয় কর যিনি তোমাদের এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন ও যিনি তা থেকে স্ত্রীকে সৃষ্টি করেছেন, যিনি তাদের দুজন থেকে বহু নর-নারী ছড়িয়েছেন এবং আল্লাহকে ভয় কর যার নামে তোমরা একে অপরের কাছে যাচনা কর এবং সতর্ক থাক জাতিবন্ধন সম্পর্কে, নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি তীক্ষ দৃষ্টি রাখেন। সুরা নিসা, আয়াত-০১। অন্যত্র আল্লাহতায়ালা ইরশাদ করেছেন : হে মানুষ! আমি তোমাদের সৃষ্টি করেছি এক পুরুষ এবং এক নারী থেকে।

তারপর তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পার। তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই অধিক মর্যাদাসম্পন্ন যে তোমাদের মধ্যে অধিক মুত্তাকি। নিশ্চয়ই আল্লাহ সবকিছু জানেন, সব খবর রাখেন। সুরা হুজুরাত, আয়াত-১৩।

সমাজজীবনের প্রথম ভিত্তি ও বুনিয়াদ হলো পরিবার। মানব জীবনের যাত্রা থেকেই এ পরিবার সূত্রের শুভ সূচনা। পিতা-মাতা, ভাই-বোন, স্বামী-স্ত্রী, সন্তান-সন্ততি প্রভৃতি একান্নভুক্ত ব্যক্তির সমন্বয়ে গড়ে ওঠা সংক্ষিপ্ত মানব পরিমণ্ডলকে পরিবার বলে। আদি পিতা হজরত আদম (আ.) ও আদি মাতা হজরত হাওয়া (আ.)-এর মাধ্যমেই এর প্রথম বিকাশ।

পৃথিবীর সব মানুষের সৃষ্টি এক আদম (আ.) থেকে। আল্লাহতায়ালা ইরশাদ করেছেন : হে মানব! তোমরা তোমাদের প্রতিপালককে ভয় কর যিনি তোমাদের এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন ও যিনি তা থেকে স্ত্রীকে সৃষ্টি করেছেন, যিনি তাদের দুজন থেকে বহু নর-নারী ছড়িয়েছেন এবং আল্লাহকে ভয় কর যার নামে তোমরা একে অপরের কাছে যাচনা কর এবং সতর্ক থাক জাতিবন্ধন সম্পর্কে, নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি তীক্ষ দৃষ্টি রাখেন। সুরা নিসা, আয়াত-০১।

অন্যত্র আল্লাহতায়ালা ইরশাদ করেছেন : হে মানুষ! আমি তোমাদের সৃষ্টি করেছি এক পুরুষ এবং এক নারী থেকে।<তারপর তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পার। তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই অধিক মর্যাদাসম্পন্ন যে তোমাদের মধ্যে অধিক মুত্তাকি। নিশ্চয়ই আল্লাহ সবকিছু জানেন, সব খবর রাখেন। সুরা হুজুরাত, আয়াত-১৩।

পৃথিবীর সব মানুষকে আল্লাহতায়ালা নারী-পুরুষ রূপে সৃষ্টি করেছেন। অতঃপর দয়ামায়ার বাঁধনে আবদ্ধ করেছেন। মানুষের স্বভাবগত পরিচ্ছন্নতা, মানসিক ভারসাম্যতা ও চারিত্রিক পবিত্রতার অন্যতম উপায় বিবাহ। যখন হজরত আদম (আ.) জান্নাতে অতৃপ্তিতে ভুগছিলেন তখনই আল্লাহতায়ালা মা হাওয়া (আ.)-কে সৃষ্টি করলেন জীবন সঙ্গিনীরূপে। বিয়ের মাধ্যমে পাপাচার কামাচার অন্যায় অশ্লীলতা থেকে মানুষ হেফাজতে থাকে।

রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন : হে যুবক সম্প্রদায়! তোমাদের মধ্যে যারা বিবাহ করতে সক্ষম তারা যেন বিয়ে করে নেয়। কারণ, বিয়ে দৃষ্টি অবনত রাখতে ও লজ্জাস্থানের হেফাজতে অধিক কার্যকর। আর যে ব্যক্তি বিয়ে করতে অক্ষম সে যেন রোজা রাখে। কেননা, রোজা তার যৌন চাহিদাকে অবদমিত করে। (বুখারি, মুসলিম)

বর্তমানে বিয়েশাদিতে অনেক খরচ করা হয়, অপব্যয় করা হয়। এটা উচিত নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : যে বিয়েতে খরচ কম ও সহজ সে বিয়েই অধিক বরকতপূর্ণ। বায়হাকি। বিয়ের মোহর বেশি করার জন্য ছেলে পক্ষকে অনেক চাপ দেওয়া হয়, এটা ইসলামসম্মত নয়। অনেক বিয়েতে মেয়ে পক্ষ থেকে জোর করে যৌতুক নেওয়া হয়, ইসলাম এটাকেও নিরুৎসাহিত করেছে।

ইদানীং চট্টগ্রামে কোরবানির ঈদে কনের পক্ষ থেকে বরের পরিবারকে যৌতুক হিসেবে গরু দেওয়ার পরিবর্তে ছাগল দেওয়াকে কেন্দ্র করে কনের হত্যাকাণ্ডের অমানবিক ঘটনা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করেছে। বর্তমানে বিয়ে উপলক্ষে গায়ে হলুদের অনৈসলামিক অপসংস্কৃতির কর্মকাণ্ড, যেমন গানবাজনার আয়োজন, নাচগানের কনসার্ট করা, অশ্লীলতা, বেহায়াপনার ছড়াছড়ি এগুলো ও ইসলাম সমর্থন করে না। পারিবারিক জীবনের সবকিছুই হবে আল কোরআন সুন্নাহ মোতাবেক। পিতা-মাতার সুপরামর্শ অনুযায়ী পরিবার পরিচালিত হবে।

বড়কে সম্মান করা, ছোটকে স্নেহ করা, ছেলেমেয়ে, সন্তান-সন্তুতি সবাইকে ইসলামী তাহজিব অনুযায়ী ইসলামী শিক্ষায় শিক্ষিত করা। দুঃখে-সুখে একে অপরের পাশে থাকা ইসলামী আদর্শ পরিবারের বৈশিষ্ট্য। অনেক পরিবারে বোনকে পিতার সম্পত্তির ন্যায্য হক তথা অধিকার দেওয়া হয় না। এটা ইসলামী পরিবারের বৈশিষ্ট্য নয়। পিতা-মাতা, ভাইবোন আত্মীয়-স্বজন, স্বামী-স্ত্রীর অধিকার সমুন্নত রাখা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের জীবন চর্চা করে সে অনুযায়ী আমাদের পারিবারিক জীবন পরিচালিত করতে হবে। আল্লাহতায়ালা আমাদের আমল করার তৌফিক দান করুন। আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category