রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের নীরবতায় ক্ষোভ প্রকাশ, ইরানের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান- সাংবাদিক মোহাম্মদ আলম

Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
সাংবাদিক মোহাম্মদ আলম

সাংবাদিক মোহাম্মদ আলমঃ

ইসরায়েলের লাগাতার আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের নীরবতায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ আলম, মাই টিভি চ্যানেলের ম্যানেজিং ডিরেক্টর।

আজ মঙ্গলবার (২৪ জুন) এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “যদি আমরা আজ ইরানের জন্য আওয়াজ না তুলি, কাল যখন আমাদের উপর হামলা আসবে—তখন আর কেউ থাকবে না পাশে দাঁড়ানোর মতো।”

আরও পড়ুনঃ তারাই তো প্রকৃত অর্থে বিপর্যয়কারী, কিন্তু তারা তা উপলব্ধি করে না

তিনি বলেন, “প্রথমে তারা ফিলিস্তিনিদের ওপর চড়াও হলো—আমরা চুপ রইলাম, কারণ আমরা ফিলিস্তিনি নই। এরপর লেবাননের ওপর হামলা হলো, তবুও আমরা নীরব—কারণ আমরা লেবাননি নই।

তারপর ইয়েমেনিদের ওপর অত্যাচার চলল, তাতেও আমরা চুপ করে রইলাম, কারণ আমরা ইয়েমেনি নই। এখন ইরানের ওপর হামলা হচ্ছে—এখনো যদি আমরা নীরব থাকি, তাহলে যখন আমাদের পালা আসবে, তখন আমাদের জন্য কেউ আওয়াজ তুলবে না।

সাংবাদিক মোহাম্মদ আলম আরও বলেন, “ইসরায়েলি শাসনের এই আগ্রাসন এখনই থামাতে হবে। মানবতা, ন্যায়বিচার ও মুসলিম উম্মাহর পক্ষ নিয়ে আমাদের সবাইকে এক হতে হবে। বাংলাদেশি সাংবাদিকদের উচিত এখনই ইরানের পক্ষে অবস্থান নেওয়া এবং বিশ্ববাসীকে এই অবিচারের বিরুদ্ধে জাগিয়ে তোলা।”


More News Of This Category