শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
Headline :
বরিশাল মেজবানি রেস্টুরেন্টের শুভ উদ্বোধন চট্টগ্রামের ঐতিহ্য এবার ঢাকা-বরিশাল মহাসড়কে ​এইচ.এম. তরিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি, দৈনিক বাংলার সংবাদ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক স্যারের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল নিজস্ব প্রতিবেদক: মোঃ আনোয়ার হোসেন। তুরাগে যুব সমাজের উঠান বৈঠক,জলাবদ্ধতা নিরসন ও মাদকমুক্ত ওয়ার্ড গড়ার অঙ্গীকার চান মিয়া ব্যাপারীর মো:শাহজালাল সুমন: মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয়ের আগমন উপলক্ষে নীলফামারী জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও আপরাধ দমন পর্যালোচনা অনুষ্ঠিত। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ নীলফামারীতে পুকুর থেকে তাজা হ্যান্ড গ্রেনেড উদ্ধার আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার দিনাজপুর বীরগঞ্জে প্রায় ২২ লক্ষ টাকা আত্মসাতের মামলায় ইটভাটা ম্যানেজার কারাগারে। রনজিৎ সরকার রাজ , দিনাজপুর প্রতিনিধিঃ পঞ্চগড়ে কাপড়ের বস্তা খুলতেই মিলল ১২ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্ট। ০১৭১৭৭৭৬৯৭২ স্কুল ফাঁকি দিয়ে পার্কে বিনোদন—বিপদের আগেই তিন কিশোরীকে ফেরালেন চন্দনাইশের ইউএনও এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ

ইউএনও’র স্বাক্ষর জাল করে টাকা উত্তোলনের চেষ্টা বদলগাছী মডেল মসজিদের মোয়াজ্জেমের বিরুদ্ধে অভিযোগ

Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

ইউএনও’র স্বাক্ষর জাল করে টাকা উত্তোলনের চেষ্টা বদলগাছী মডেল মসজিদের মোয়াজ্জেমের বিরুদ্ধে অভিযোগ

মোঃ সারোয়ার হোসেন অপু
নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর বদলগাছী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মোয়াজ্জেম মো. মাহফুজ রহমানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে সরকারি টাকা উত্তোলনের চেষ্টার অভিযোগ উঠেছে।

এই চাঞ্চল্যকর ঘটনাটি প্রকাশ্যে আসার পর উপজেলা প্রশাসন এবং স্থানীয় সুধী সমাজের মধ্যে তীব্র ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বদলগাছী উপজেলা মডেল মসজিদের হিসাব পরিচালনার জন্য ব্যাংকে নির্ধারিত অ্যাকাউন্ট রয়েছে।

নিয়ম অনুযায়ী এই হিসাব থেকে টাকা উত্তোলনের জন্য পদাধিকারবলে উপজেলা মডেল মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার যৌথ স্বাক্ষরের প্রয়োজন হয়।

অভিযোগ উঠেছে, মোয়াজ্জেম মো. মাহফুজ রহমান কোনো প্রকার অনুমোদন বা সংশ্লিষ্ট কমিটির সিদ্ধান্ত ছাড়াই সম্পূর্ণ জালিয়াতির আশ্রয় নেন।

তিনি ব্যাংক থেকে অর্থ উত্তোলনের একটি চেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ভুয়া স্বাক্ষর বসিয়ে ব্যাংকে জমা দিয়ে টাকা তোলার চেষ্টা করেন।

তবে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সন্দেহ হলে তারা তাৎক্ষণিকভাবে চেকটির স্বাক্ষর যাচাইয়ের উদ্যোগ নেন পরীক্ষা-নিরীক্ষায় ইউএনও’র স্বাক্ষরটি ভুয়া ও জাল বলে প্রমাণিত হলে ব্যাংক কর্তৃপক্ষ টাকা প্রদান না করে বিষয়টি আটকে দেয় এবং উপজেলা প্রশাসনকে অবহিত করে।

এই ঘটনা ফাঁসের পর থেকেই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে উপজেলা প্রশাসন।

মসজিদের মতো একটি পবিত্র ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল পদে থেকে একজন মোয়াজ্জেমের এমন নৈতিক স্খলন ও জালিয়াতির ঘটনায় স্থানীয় সাধারণ মুসল্লিদের মাঝেও ব্যাপক সমালোচনার ঝড় বইছে।

এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, চেকের স্বাক্ষরে বড় ধরনের অসঙ্গতি ও জালিয়াতি ধরা পড়ায় টাকা উত্তোলন সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

ঘটনার সত্যতা ও পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়ে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, “স্বাক্ষর জালের বিষয়টি আমরা জানতে পেরেছি।

সরকারি টাকা ও চেকে স্বাক্ষর জালিয়াতি একটি গুরুতর ফৌজদারি অপরাধ। মডেল মসজিদের মোয়াজ্জেমের বিরুদ্ধে এ ধরনের জালিয়াতির চেষ্টার প্রমাণ সাপেক্ষে কঠোর আইনগত এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলমান রয়েছে কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

অভিযুক্ত মোয়াজ্জেম মো. মাহফুজ রহমানের সাথে এ বিষয়ে কথা বলার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি অথবা তিনি ঘটনার পর থেকে নিজেকে আড়াল করার চেষ্টা করছেন

প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তদন্ত কমিটি গঠন করে তার বিরুদ্ধে চূড়ান্ত আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে নিশ্চিত হওয়া গেছে।


More News Of This Category