বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
Headline :
সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার এমপি মিলন দিনাজপুরে উদ্ধার হওয়া ৩২ কেজি ওজনের প্রাচীন বিষ্ণুমূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ময়মনসিংহ পুলিশ সুপার সাথে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ময়মনসিংহ পুলিশ সুপার সাথে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মকবুল হোসেন
সিনিয়র রিপোর্টার

ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহ জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ ৪ অক্টোবর রবিবার সকাল ১১:৩০ ঘটিকায় ময়মনসিংহ পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কামরুল হাসান এর সভাপতিতে আসন্ন শারদীয় দুর্গাপূজা /২৬ উদযাপনমূলক উপলক্ষে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত এক মতবিনি সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় পুলিশ সুপার আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষ্যে পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রাসঙ্গিক বিষয়ে এবং শারদীয় দুর্গাপূজা উদযাপন নির্বিঘ্ন করতে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে বিভিন্ন বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা করেন এবং সংশ্লিষ্ট বিষয়ে সার্বিক নির্দেশনা প্রদান করেন। তিনি পূজা পূর্ববর্তী ও পূজা চলাকালীন করণীয় বর্জনীয় এবং পূজামন্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক নিয়োগ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিতকরণসহ নিরাপত্তা জোরদার বিষয়সহ পূজা উদযাপন কমিটি, নিরাপত্তা সহায়তা কমিটি সহ সংশ্লিষ্ট সকলের সার্বিক দায়িত্ব-কর্তব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

তিনি আশ্বস্ত করেন যে, আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে যাবতীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। মোতায়েনকৃত পুলিশ ছাড়াও সাদা পোশাকে ডিএসবি ও ডিবি মাঠে কাজ করবে। এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব প্রতিরোধে ফ্যাক্ট চেক ও আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়ে জোর দিয়ে পুলিশ সুপার আযান ও নামাজের সময় পূজা কার্যক্রম স্থগিত রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান এবং চলাচল নিবিঘ্ন করতে শহরে যানজট নিরসনে গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানোর আশ্বাস দেন। পরিশেষে, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

উক্ত মতবিনিময় সভায় মোঃ আবদুললাহ্ আল্-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ আশরাফুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সকল থানার অফিসার্স ইনচার্জগণ এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, ময়মনসিংহ জেলার মহানগর, উপজেলা ও পৌরসভার সকল পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


More News Of This Category