আরপিএমপি কোতয়ালী থানার বিশেষ অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার (০৫) জন।
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মু: মাহবুবুর রশীদ, পিপিএম-সেবা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় ০৫ ও ০৬ অক্টোবর ২০২৬ খ্রিঃ কোতয়ালী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় ০৫ (পাঁচ) জন আসামীকে গ্রেফতার করে।
১। হত্যা মামলার এজাহারনামীয় আসামী গ্রেফতার
মামলা: কোতয়ালী থানার মামলা নং-১৫/৪৫৯, তারিখ-০৬/০৫/২০২৬ খ্রি.
ধারা: ৩০২/৩৪ পেনাল কোড
গ্রেফতারকৃত আসামী—
মোঃ মিজানুর রহমান (৩৬)
পিতা—মৃত বকিয়তুল্যা
মাতা—আমিনা বেগম
স্থায়ী ঠিকানা—ভাঙ্গামোড় (কসাইটারী), থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম।
বর্তমান ঠিকানা—সিওবাজার (বিজিবি ক্যাম্প সংলগ্ন পানির ট্যাংকির পাশে), আরপিএমপি, রংপুর।
২। এনজিআর গ্রেফতারি পরোয়ানামূলে আসামী গ্রেফতার এনজিআর নং: ৬৩১/২০ (কোতয়ালী)
ধারা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৮৪ ধারা
গ্রেফতারকৃত আসামী—
মোঃ আপেল (২৭)
পিতা—মফিজুল ইসলাম
ঠিকানা—মেডিকেল পাকার মাথা, রহমতপাড়া মাদ্রাসা, থানা-কোতয়ালী, রংপুর মহানগর, রংপুর।
৩। গভীর রাতে সন্দেহজনক ঘোরাফেরার দায়ে গ্রেফতার
রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮-এর ৮৭(ঘ) ধারার অপরাধে, একই আইনের ১০২ ধারায় গ্রেফতার করা হয়—
আনোয়ারুল ইসলাম @ জয় (৩৭)
পিতা—আঃ লতিফ @ মুকুল চৌধুরী
ঠিকানা—খাতাপাড়া, পোস্ট-সাপটিবাড়ী, থানা-আদিতমারী, জেলা-লালমনিরহাট।
৪। জনসাধারণের সঙ্গে অশালীন আচরণের দায়ে গ্রেফতার
জনসাধারণের সঙ্গে চিৎকার-চেঁচামেচি, অশালীন ভাষা ব্যবহার ও মারমুখী আচরণের কারণে রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮-এর ৭৬ ধারার অপরাধে, একই আইনের ১০২ ধারায় গ্রেফতার করা হয়—
মোঃ জাহিদুল ইসলাম (৪০)
পিতা—মৃত বয়াত উল্যাহ
মাতা—জাহেরা খাতুন
ঠিকানা—রতীরাম কমলওঝা, থানা-রাজারহাট, জেলা-কুড়িগ্রাম।
৫। নিয়মিত মামলার আসামী গ্রেফতার
মামলা: কোতয়ালী থানার মামলা নং-০৪/৫২০, তারিখ-০৩/১২/২০২৪ খ্রি. ধারা: ১৪৩/৪৪৮/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/২০১/১০৯/১৪৯/৫০৬(২)/৩৪ পেনাল কোড, ১৮৬০।
গ্রেফতারকৃত আসামী—
মোঃ আল আমিন মিয়া (৩১)
পিতা—মৃত মাহবুবার রহমান
মাতা—মোছাঃ দৌলতুন্নেছা
ঠিকানা—চব্বিশ হাজারী আদর্শপাড়া, থানা-পরশুরাম, রংপুর মহানগর, রংপুর।
গ্রেফতারকৃত সকল আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
অপরাধ প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় রংপুর মেট্রোপলিটন পুলিশ সর্বদা তৎপর রয়েছে।