বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
Headline :
সরাসরি সম্প্রচার —— দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, এমপি। নিয়ামতপুরে পাঁড়ইল ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব: লতিফ ও দুই দালালের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা সুরক্ষা হেলথ সার্ভিসেস লিমিটেডে মো: আবুল হাসেমের সেলস এক্সিকিউটিভ পদে পদোন্নতি পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার* *ছিনতাই হওয়া ভ্যানসহ আটক, আদালতের মাধ্যমে জেলহাজতে* তেরখাদায় উপজেলা বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ যোগদানের দেওয়ার পর থেকে দিন রাত কাজ করে যাচ্ছেন শ্রীপুর উপজেলা ভূমির সহকারী কমিশনার নাহিদ নিয়াজ শিশির,,,, স্টাফ রিপোর্টার সজীব ঢালী সিদ্ধিরগঞ্জে সরকারি গাছ কেটে ফুটপাত দখল, চাঁদাবাজির অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে* নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ। তোমাকে হারানোর পর শান্তা কামালী

আমি কোনো নেশাখোরের জন্য পুলিশকে ফোন করি না’ মোঃ দুলাল সরকার গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

  • ‘আমি কোনো নেশাখোরের জন্য পুলিশকে ফোন করি না’
    মোঃ দুলাল সরকার গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

‘আমি কোনো নেশাখোরের জন্য পুলিশকে ফোন করি না’
মুন্সীগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন— সংগৃহীত

‘আমি কোনো নেশাখোরের জন্য পুলিশকে ফোন করি না, পুলিশের কোনো সদস্যের সঙ্গে যদি মাদক বিক্রেতাদের সম্পর্ক থাকে, সরে আসুন’— কথাগুলো বলছিলেন মুন্সীগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।

তিনি বলেন, ‘আমরা মারা গেলে, দেহ যাবে পঁচে পরিবার থাকবে শোকে, নেশা করে মারা গেলো ধিক্কার দেবে লোকে।’ বিএনপির স্থানীয় নেতাকর্মী, কমিউনিটি পুলিশসহ সবাইকে নিজ নিজ অবস্হান থেকে মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে কাজ করার আহ্বান জানান তিনি।

আজ বৃহস্পতিবার গজারিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে মাদক জুয়া কিশোর অপরাধ ও নারী শিশু নির্যাতন প্রতিরোধে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

দলীয় নেতাকর্মী মাদকের সঙ্গে জড়িত থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারী দেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য মাসুদ ফারুক।
সভায় আরও বক্তব্য রাখেন মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড ক্রাইম) মো. কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইমরান আহমেদ, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফছা নাদিয়া, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়ার কায়সার হামিদ, গজরিয়া উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি মুহাম্মদ আহসান উল্লাহ, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম পিন্টু, গণমাধ্যম কর্মী শেখ নজরুল ইসলাম, মানবাধিকার কর্মী এসএম নাসিরউদ্দীন, মুন্সীগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না ও জেলা জাসাসের আহ্বায়ক মো. হাসান জাহাঙ্গীর।


More News Of This Category