সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
Headline :
লিচু দেওয়ার প্রলোভনে শিশুকে ভুট্টাখেতে নিয়ে ধর্ষণচেষ্টা, বখাটে যুবক গ্রেফতার। যেসব কারণে হারিয়ে যাচ্ছে প্রকৃত সাংবাদিকদের মান-মর্যাদা। রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে মিঠাপুকুরে ৫৮ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক রুবিওর দিল্লি সফরে ট্রাম্পের ফোন: ‘ভারত যা চায় তাই পাবে’ — বাংলাদেশ ইস্যুতে কী বোঝাপড়া? মুজিব বাহিনীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও দালিলিক প্রমান। প্রবীন রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ জিয়ার হ্যাঁ/না ভোটরঙ্গ : ভোটারদের অভিজ্ঞতার আলোকে ভারতে চামড়া পাচার রোধে হিলি সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, টহল জোরদার। আমতলীতে ৬৯৯ পরিবারের মাঝে ইসলামিক রিলিফের কুরবানির মাংস বিতরণ।

আমার পেছনে যে দৌঁড়াবে, সে শুধু এভাবেই বেঘোরে প্রাণ হারাবে, বিনিময়ে কিছুই পাবে না

মোঃ আজিম উদ্দিন
Update : শনিবার, ৫ জুলাই, ২০২৫

শিক্ষণীয় গল্পঃ

মোঃ আজিম উদ্দিন ঃ

♦️এক অপুর্ব সুন্দরী নারীর হঠাৎ আগমন হল এবং সে এক কৃষকের কাছে গিয়ে বললো: “আমি তোমাকে বিবাহ করতে চাই।”

কৃষক তো নারীর চেহারা দেখে পাগল। কৃষক দেরি না করে নারীকে নিয়ে এক পুরোহিতের কাছে গিয়ে বললো: “তাড়াতাড়ি আমাদের বিবাহ দিন।”

পুরোহিত নারীর চেহারা দেখে সে নিজেও পাগল হল। পুরোহিত বললো আরে বেটা কৃষক, তুই তো এই নারীর মোটে ও উপযুক্ত না, আমি ই এই সুন্দরী রমনী কে বিবাহ করবো। কৃষক আর পুরোহিতের মধ্য ঝগড়া লেগে গেলো। হায়রে ঝগড়া!

এক পর্যায়ে কৃষক আর পুরোহিত বিচার নিয়ে গেলো বাদশাহের দরবারে। বাদশাহ নারীর চেহারার দিকে এক পলক দেখলেন এবং তিনি ও পাগল হয়ে গেলেন। বাদশাহ বললেন, তোরা তো দুই জনই এই নারীর অযোগ্য। আমি ই বিবাহ করবো। তখন নারী কে বলা হল, “তুমি সিদ্ধান্ত নাও, কাকে বিবাহ করবে?”

নারী বললো, যে আমাকে দৌঁড়ে ধরতে পারবে, আমি তাকে বিবাহ করবো। নারী তো ভোঁ দৌঁড় দিলো। পিছে পিছে কৃষক, পুরোহিত ও বাদশাহ দৌঁড়াতে লাগলো। দৌঁড়াতে দৌঁড়াতে আর না পেরে এক সময় কৃষক মারা গেল। তার কিছুদূর যাবার পর একই অবস্থায় পুরোহিত ও অবশেষে মারা গেলো।

আরও পড়ুনঃ কালীগঞ্জে নারগানা যুব সংঘের উদ্যোগে রক্তদান সংগঠন এর আয়োজনে ফ্রী মেডিকেল ক্যম্প অনুষ্ঠিত

বাদশাহ নারীকে বললেন, “এখন তো আমি একা, চলো আমরা বিবাহ করি।” আবার দৌঁড় শুরু হল। দৌঁড়ানোর ক্ষমতা আর না থাকায় তখন বাদশাহ বললেন, “হে নারী, তুমি দাঁড়াও, আমাকে বলো, আসলে তুমি কে?”

নারী বললো আমি “এই পৃথিবীর ধনদৌলত। আমার মধ্যে আছে শুধু চাকচিক্য, কামনা, মোহ আর লোভ-লালসা। আমার পেছনে যে দৌঁড়াবে, সে শুধু এভাবেই বেঘোরে প্রাণ হারাবে। বিনিময়ে কিছুই পাবে না।”


More News Of This Category