রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

আনন্দ ঘন পরিবেশে বিজিএমইএ”র নবনির্বাচিত সভাপতিকে চুয়াডাঙ্গা জেলা সমিতি ঢাকার পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা প্রদান

Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
আনন্দ ঘন পরিবেশে বিজিএমইএ"র নবনির্বাচিত সভাপতিকে চুয়াডাঙ্গা জেলা সমিতি ঢাকার পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা প্রদান

বিশেষ প্রতিনিধিঃ
উত্তরায় অবস্থিত বিজিএমইএ’র নিজস্ব কার্যালয়ে চুয়াডাঙ্গা জেলা সমিতির নির্বাহী পরিষদ সদস্যগণের প্রাণবন্ত উপস্থিতি যেন আনন্দের ফল্গুধারা বইয়ে দেয়। চুয়াডাঙ্গা জেলা সমিতির সভাপতি মীর্জা শাহরিয়ার মাহমুদ লন্টু এবং সাধারণ সম্পাদক কৃষিবিদ মোহা. নিহারুল ইসলামের নেতৃত্বে কার্যনির্বাহী পরিষদের সদস্যগণের উষ্ণ অভিনন্দনে
সিক্ত হন বিজিএমইএ’র সদ্য সমাপ্ত নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত সভাপতি মাহমুদুল হাসান খান(বাবু খান) । চুয়াডাঙ্গা জেলা সমিতির পক্ষ থেকে চুয়াডাঙ্গার এই কৃতি সন্তান এবং বিজিএমইএ’র সম্মানীত সভাপতিকে অভিনন্দন জানাতে উপস্থিত ছিলেন
প্রফেসর ড. খন্দকার শরিফুল ইসলাম, ড. মনসুর আলী, মোহা. আবু জাফর সিদ্দিকী, প্রকৌশলী মোহা. তারিক, মোহা. লিয়াকত আলী, ফারূক মাহমূদ, মোহা. ফরিদুল হক রতন, গোলাম কাউছার, মেহেদী সারোয়ার প্রাণ, মোহা. উজ্জল বিশ্বাস, মেহা. পিনু মুন্সি প্রমূখ।
গার্মেন্টস শিল্পে নেতৃত্ব দেওয়ার জন্য চুয়াডাঙ্গার এই গুণিজন দেশ মাতৃকার জন্য যথাযোগ্য ভূমিকা রাখবে সেই বিশ্বাসের কথা ব্যক্ত করেন সমিতির সভাপতি। সমিতির পাশে থেকে সহযোগিতার আহ্বান জানান সমিতির সাধারণ সম্পাদক কৃষিবিদ মোহা. নিহারুল ইসলাম। একইসঙ্গে চুয়াডাঙ্গা জেলা সমিতির উপদেষ্টা হিসেবে নানাভাবে চুয়াডাঙ্গার জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন মাহমুদুল হাসান বাবু খান।


More News Of This Category